Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bidhannagar

চোরের হাতে মার খেল পুলিশ! ট্যাংরায় অভিযানে গিয়ে ‘আক্রান্ত’ আইনরক্ষকরা

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ১৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ১৮:৫২

options
link
চোরের হাতে মার খেল পুলিশ! ট্যাংরায় অভিযানে গিয়ে ‘আক্রান্ত’ আইনরক্ষকরা zoom
চোর ধরতে গিয়ে ট্যাংরায় 'আক্রান্ত' পুলিশ।

ফারুক আলম, বিধাননগর: চোর ধরতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ। একের পর এক চুরির ঘটনার তদন্তে নেমে আজ সোমবার ট্যাংরায় হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই সময় অতর্কিতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুলিশকর্মীদের উপরেও হামলার ঘটনা ঘটে বলেও দাবি। ঘটনায় ছয়জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। আহতরা সবাই বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন। তবে দু’জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

বিধাননগর দক্ষিণ থানা এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্রেই এদিন ট্যাংরা কলোনি এলাকায় বিশেষ অভিযানে যান পুলিশ আধিকারিকরা। সেই সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি আহতদের। শুধু তাই নয়, একেবারে লাঠি, রড হাতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। আহত হন গাড়িতে থাকা ছয় পুলিশকর্মী। দ্রুত তাঁরা এলাকা ছাড়েন। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কে বা কারা এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দোষীদের খোঁজ চালানো হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের আড়াল করতেই এই হামলার ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.