Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Venkatesh Iyer

গতবারের ‘মহার্ঘ’ নাইট তারকাকে কিনে বিরাট ভুল করেছে কোহলির RCB! বিস্ফোরক কুম্বলে

আর কী বলেছেন প্রাক্তন স্পিনার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ১৬:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ১৬:০৮

options
link
গতবারের ‘মহার্ঘ’ নাইট তারকাকে কিনে বিরাট ভুল করেছে কোহলির RCB! বিস্ফোরক কুম্বলে zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআর পর্ব অতীত। এ মরশুমে তাঁকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। গতবারের পৌনে ২৪ কোটি টাকার নাইট তারকাকে মিনি নিলামে ৭ কোটিতে কিনে নিয়েছে বিরাট কোহলিদের দল। তিনি ভেঙ্কটেশ আইয়ার। যাঁকে প্রথম একাদশে সুযোগ দিলে আরসিবি’র ‘উইনিং কম্বিনেশন’ ভেঙে পড়তে পারে। তাই হয়তো প্রথম এগারোয় জায়গাই পাবেন না বাঁহাতি ক্রিকেটার। বিস্ফোরক মন্তব্য প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের।

২০২১ সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ভেঙ্কি। তাঁর দৌলতেই সেবার খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। আর ২০২৪ আইপিএলে তো টিম চ‌্যাম্পিয়নই হয়। এরপর বাঁহাতি তারকাকে মোটা টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই আশার সিকিভাগও পূরণ করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তাঁর। এরপর আবু ধাবিতে নিলামে কেকেআরকে টেক্কা দিয়ে তাঁকে ছিনিয়ে নেয় আরসিবি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেশের হয়ে ৬১৯ টেস্ট উইকেট পাওয়া স্পিনার সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, “শুরুতে হয়তো প্রথম একাদশে থাকবে না ভেঙ্কটেশ। আপনি নিশ্চয়ই কোনও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না। কারণ জয়ী দলের কাউকে নিয়ে সন্দেহ রাখা উচিত নয়। সেই কারণেই ওরা রবি বিষ্ণোইয়ের মতো খেলোয়াড়কে নিতে ঝাঁপায়নি। কারণ দলে সুযশ শর্মার মতো স্পিনার রয়েছে। বিষ্ণোইকে নিলে কম্বিনেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারত। সুযশও হয়তো অনিরাপদ বোধ করত। আরসিবি হয়তো ভেবেছিল, নিলামে অন্য কোনও দল ভেঙ্কটেশকে বেশি দামে কিনে নেবে। শেষ পর্যন্ত সেটা হয়েছে।”

আইপিএলে ৬২টি ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ। কেকেআরের হয়ে ১৪৬৮ রান করেছেন তিনি। এরমধ্যে একটি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি। গত বছর মেগা নিলামে কেকেআর তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু ১১টি ম্যাচে ২০.২৯ গড়ে করেছিলেন মাত্র ১৪২ রান। তবে মোটের উপর গতবারের চ্যাম্পিয়ন দলকে ধরে রেখে আরসিবি ভালো করেছে বলেও মন্তব্য করেন কুম্বলে। উল্লেখ্য, নিজেদের শক্তি বাড়াতে জ্যাকব ডাফি, জর্ডন কক্স এবং তরুণ অলরাউন্ডার মঙ্গেশ যাদবকেও দলে নিয়েছে তারা। উল্লেখ্য, যশ দয়ালের বিকল্প হিসাবে ভূমিকা নিতে পারেন মঙ্গেশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.