Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ব্যস্ত সময়ে ফের মেট্রোয় মরণঝাঁপ, দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যেই বেলগাছিয়ায় আত্মঘাতী যুবক৷ দুই ঘটনায় যোগসূত্রের খোঁজে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৬, ১৪:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৬, ১৪:৫৫

options
link
ব্যস্ত সময়ে ফের মেট্রোয় মরণঝাঁপ, দুর্ভোগ zoom

স্টাফ রিপোর্টার: ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা৷ এবার ঘটনাস্থল শোভাবাজার মেট্রো স্টেশন৷ বুধবার সকালে অফিসটাইমের ব্যস্ত সময়ে কবি সুভাষগামী একটি এসি রেকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবতী৷ চালক আপৎকালীন ব্রেক কষে কোনওক্রমে রেক থামান৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ বন্ধ করে দেওয়া হয় পরিষেবা৷ ঘটনাস্থলে যায় মেট্রোর উদ্ধারকারী দল৷ মহিলাকে লাইন থেকে তুলতে প্রায় এক ঘণ্টা লেগে যায়৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা৷

দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত অংশের বিভিন্ন স্টেশনে ট্রেন ধরতে এসে ফিরে যেতে হয় স্কুল-কলেজ-অফিসযাত্রীদের৷ অনেকে আবার মাঝপথেই রেকের মধ্যে আটকে পড়েন৷ বিভিন্ন স্টেশনে কার্যত হুলস্থূল পরিস্থিতি হয়৷ মেট্রোর তরফে বারবার ঘোষণা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়৷ এদিকে বারবার এই মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনায় চিন্তায় কর্তৃপক্ষও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেলগাছিয়ায় একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যুবক৷ তাঁর নাম জয় মুখোপাধ্যায়(৩৫)৷ গুরুতর জখম অবস্থায় তাঁকেও আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তিনি পেশায় সিইএসসি কর্মী৷ মেট্রোয় ওই যুবতীর ঝাঁপ দেওয়ার সঙ্গে এই যুবকের ঝাঁপের কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.