সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানে ছড়াল বোমাতঙ্ক৷ বৃহস্পতিবার সকালে দুবাই থেকে অমৃতসরগামী স্পাইস জেটের বিমানে বোমা রয়েছে বলে খবর পায় কর্তৃপক্ষ৷
বিমান কর্তৃপক্ষকে সতর্ক করতে দুবাই থেকে একটি ফোন আসে৷ ফোনে জানানো হয়, বিমানে একটি সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ দেখা গিয়েছে৷ তাতেই সন্দেহ দানা বাঁধে৷ তবে বিমানটি ততক্ষণে অমৃতসর পৌঁছে যায়৷ বিমানবন্দরেই প্রথমে বিমানটি অবতরণ করা হয়৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, যাত্রীদের নিরাপদে নামানোর পর তল্লাশির জন্য বিমানটিকে একটি ফাঁকা স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনার পর থেকে অমৃতসর বিমানবন্দরে বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছে৷
স্পাইস জেটের ৫৬ নম্বর ফ্লাইটটি এদিন ভোর ৪ টে ৫ মিনিটে দুবাই থেকে ছাড়ে৷ অমৃতসর পৌঁছয় ৮ টা ৫১ মিনিটে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন