সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেহোর৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের আপন জেলা৷ সেখানেই গত তিন বছরে মৃত্যু হয়েছে ৪১৮ জন কৃষকের৷ এর বিরুদ্ধেই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস বিধায়ক শৈলেন্দ্র প্যাটেল৷ তার উত্তরে কৃষক মৃত্যুর যাবতীয় দায় ভূতের ঘাড়েই চাপাল মধ্যপ্রদেশ প্রশাসন৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপিন্দর সিংয়ের লিখিত উত্তর, ‘ভূতের ভরেই’ মৃত্যু হচ্ছে কৃষকদের৷ বুধবার ভূপিন্দরের লিখিত উত্তরে চাঞ্চল্য ছড়ায় সংসদ চত্বরে৷ নিজের বক্তব্যের সাফাই দিতে অবশ্য ভূতের উক্তিকে কৃষকদের পরিবারের বক্তব্য হিসেবে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তবে, কোনও কৃষকই অর্থাভাবে আত্মঘাতী হননি বলে দাবি তাঁর৷
সংসদের বাইরে মধ্যপ্রদেশ প্রশাসনের এই বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন প্যাটেল৷ একইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে কৃষক মৃত্যুর কোনও স্পষ্ট উত্তর না দেওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন