Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Nokia Smartphone

ফাঁস হল নোকিয়ার প্রথম স্মার্টফোনের দাম!

২২.৬ এমপি ক্যামেরা, অ্যান্ড্রয়েড নুগাট আপডেট-সহ অ্যান্ড্রয়েডের মার্কেটে ফিরছে নোকিয়া!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০১৯, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০১৯, ১৫:৩৬

options
link
ফাঁস হল নোকিয়ার প্রথম স্মার্টফোনের দাম! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাজকীয় প্রত্যাবর্তন বললেও কম বলা হবে! এবছরই নোকিয়া তাদের নতুন দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনতে চলেছে৷ নয়া ফোন দুটি হবে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল৷ অর্থাৎ সংস্থার উৎপাদিত স্মার্টফোনগুলির মুখ হতে চলেছে নতুন মডেল দু’টি৷

নোকিয়ার স্মার্টফোন তৈরির বরাত পেয়েছে HMD Global৷ আগামী ১০ বছর নোকিয়া ব্র্যান্ডের অধীনে ফোন তৈরির বরাত পেয়েছে ওই সংস্থাটি৷ GizmoChina ওয়েবসাইটের দাবি, নয়া মডেল দু’টির স্ক্রিন সাইজ হবে ৫.২ ও ৫.৫ ইঞ্চির৷ ডিসপ্লে হবে OLED ও কোয়াড এইচ ডি রেজোলিউশনের৷ রিপোর্ট মোতাবেক, নোকিয়া স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপ সেট, সঙ্গে অ্যান্ড্রয়েড এন বা অ্যান্ড্রয়েড নুগাট আপডেট৷ সেই সঙ্গে ২২.৬ এমপি প্রাইমারি ক্যামেরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে সবচেয়ে বড় যে তথ্যটি চলতি সপ্তাহে টুইটারে ফাঁস হয়ে গিয়েছে, সেটি হল এই মডেল দু’টির আনুমানিক দাম৷ সূত্রের খবর, নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম হতে পারে ৩০০০ ইউয়ান৷ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩০,১৪০ টাকা৷

নোকিয়া স্মার্টফোনের ফার্স্ট লুক:

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Nokia

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.