Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া মোহনবাগান

ঘরের মাঠে হারের বদলা চাইছেন সমর্থকরাও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১০:০৫

options
link
চেন্নাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া মোহনবাগান zoom

স্টাফ রিপোর্টার: প্রতিশোধের আগুন জ্বলবে নাকি চ্যাম্পিয়নশিপের পথ প্রশস্ত করবে? এই দুটো লক্ষ্যকে সামনে রেখেই বুধবার চেন্নাই এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। কিন্তু, ঘটনা হল, দুটি লক্ষ্যপূরণ করার উপায় কিন্তু একটাই। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আনা। সোজা কথায়, জয়।

[বিশ্বজয়ীর ঘরে ফেরা, ঈশানের মুখে শুধু স্যার দ্রাবিড়ের কথা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি আই লিগে প্রথমবার যখন চেন্নাই এসফির মুখোমুখি হয়েছিল মোহনবাগান, তখন বাগান সারথী ছিলেন সঞ্জয় সেন। কিন্তু, ঘরের মাঠে বিশ্রী হারের পর সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। এখন মোহনবাগান কোচের হটসিটে একদা সঞ্জয়েরই সহকারী শংকরলাল চক্রবর্তী। নয়া কোচের জমানায় শেষ ৩টে ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ১টি ড্র। সবচেয়ে বড় কথা, ডার্বিতেও দুরন্ত ফুটবল খেলেছেন ডিকা, ওয়াটসনরা। তাই বুধবার চেন্নাই এফসির বিরুদ্ধে জয় পেতে মরিয়া মোহনবাগান। লক্ষ্য দুটো। অ্যাওয়ে ম্যাচে চেন্নাইকে হারিয়ে বদলা নেওয়া এবং চ্যাম্পিয়নশিপের আশা জিইয়ে রাখা। মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী বলেন, “বুধবার আমাদের জিততেই হবে। জানি, কাজটা সহজ নয়। স্বদেশি—বিদেশিদের নিয়ে চেন্নাই দলে বোঝাপড়া খুব ভাল।” ঘরের মাঠে চেন্নাইয়ের কাজে পরাজয় নিয়ে তাঁর সহজ স্বীকারোক্তি, “সেদিনকার রেজাল্ট মোটেই অঘটন ছিল না। সেদিন চেন্নাই অসাধারণ খেলেছিল। লিগে এটাই মজা।”

[আসন্ন বিশ্বকাপে সিনিয়রদের দলে পৃথ্বীদের দেখতে চান না দ্রাবিড়]

বস্তুত, আগের ম্যাচে প্রতিকূল পরিস্থিতিতে লাজং-কে হারিয়ে এখন রীতিমতো আত্মবিশ্বাসী মোহনবাগান। চেন্নাইয়ের বিরুদ্ধে বিকোখইয়ের জায়গায় প্রথম দলে ফিরছেন শিল্টন ডি’সিলভা। তবে চেন্নাইয়ে গরম কিছুটা হলেও যে ফুটবলারদের সমস্যা ফেলবে, বলছেন অনেকেই। তবে এসব নিয়ে ভাবতে নারাজ মোহন কোচ শংকরলাল চক্রবর্তী। তাঁর সাফ কথা, লাজং ম্যাচের খেলাটা ধরে রাখতে পারলেই জিততে অসুবিধা হবে না। এদিকে, মোহনবাগানের বিরুদ্ধে ঘরের মাঠে জিতে চেন্নাইয়ের ফুটবলাররাও প্রমাণ করতে চান, প্রথম ম্যাচের ফল অঘটন ছিল না। এখন লিগ তালিকায় ৯ নম্বরে রয়েছে দক্ষিণের দলটি। মাথার উপর অবনমনের খাঁড়া ঝুলছে। তাই বুধবার তিন পয়েন্ট পেলে কিছুটা সুবিধা হবে তাদেরও।

[কেন নির্বাসনে শ্রীসন্থ? উত্তর চেয়ে বিসিসিআইকে নোটিস সুপ্রিম কোর্টের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.