Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

১০ বছরের শিশুকে বর্বরোচিত খুন

সাগর মৃত্যুর আগে জানিয়েছে- তার পায়ুপথে বাতাস ঢুকানো হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৬, ১৬:৫৭

options
link
১০ বছরের শিশুকে বর্বরোচিত খুন zoom

সুকুমার সরকার, ঢাকা: এবার রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানার শিশু শ্রমিক সাগর বর্মণকে (১০) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক কর্মকর্তাসহ চারজনের নামে মামলা করেছে পরিবার।

গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়ার একটি মোটর গ্যারেজে একইভাবে মলদ্বারে কম্প্রেসর মেশিনের পাইপের মাধ্যমে বাতাস ঢুকিয়ে রাকিব হাওলাদারকে (১৫) হত্যা করা হয়। ওই ঘটনায় দু’জনের ফাঁসির রায় হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাগর বর্মণের বাবা রতন বর্মণ রবিবার রাত ১২টায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরির সেকশন প্রধান নাজমুল হাসানকে আটক করা হয়েছে।

রবিবার কারখানার কয়েক শ্রমিক সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সাগরের বাবা রতন বর্মণ বলেন, কারখানায় প্রতিপক্ষের লোকজন আমার ছেলের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করালে তার মৃত্যু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.