Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

অভিনেতার স্ত্রীর সামনেই হস্তমৈথুন চালকের, পুলিশের জালে অভিযুক্ত

দিনের আলোয় অভব্যতা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ১৬:০৯

options
link
অভিনেতার স্ত্রীর সামনেই হস্তমৈথুন চালকের, পুলিশের জালে অভিযুক্ত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ সমাজে প্রকাশ্যে হস্তমৈথুন করে গ্রেপ্তার হওয়ার ঘটনা এখন আকছার ঘটছে। কিন্তু তা থেকে কি আদৌ কোনও শিক্ষা নিচ্ছে এমন বিকৃত মনষ্ক ব্যক্তিরা? তেমনটা তো একেবারেই মনে হচ্ছে না। কারণ ফের একই ঘটনা ঘটল মুম্বইয়ে। উত্তেজনা এমনই মাত্রা ছাড়িয়েছিল যে এবার অভিনেতার স্ত্রীর সামনেই হস্তমৈথুনে লিপ্ত হল এক গাড়িচালক। ঘটনার দু’ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

[মাতৃত্বের নজিরবিহীন নমুনা, রুপান্তরকামীর স্তন্যদানেই প্রাণ বাঁচল শিশুর]

অভিনেতা সুমিত রাঘবন ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ। সোমবার তাঁর স্ত্রী চিন্ময়ী সুরভে কাজের সূত্রে মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় গিয়েছিলেন। সেখানেই এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাঁকে। চিন্ময়ী সুরভে জানান, তাঁর সামনে দাঁড়িয়ে থাকা একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে বসে এক ব্যক্তি তাঁর দিকে তাকিয়ে হস্তমৈথুন করতে শুরু করে। চিন্ময়ী তাঁকে ধরে ফেলার আগেই গাড়ি চালিয়ে চম্পট দেয় সে। তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে গাড়িটির শেষ চারটি নম্বর নোট করে রাখেন অভিনেতার বেটার-হাফ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্ত্রীর কাছ থেকে গোটা ঘটনা জানার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুমিত রাঘবন। সেই সঙ্গে সোশ্যাল সাইটেও পুলিশের কাছে অভিযোগ জানান অভিনেতা। তিনি টুইট করেন, “ভিলে পার্লে ইস্টের তিলক স্কুলের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত চালকের পরনে ছিল ধূসর রঙের সাফারি। আমার স্ত্রী গাড়িটির শেষ চারটি নম্বর লিখে রাখতে পেরেছেন।” পুলিশ বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে অভিযুক্তর খোঁজ শুরু করে। আর গাড়ির নম্বরের সূত্র ধরে তার সন্ধান পেতে বিশেষ দেরিও হয়নি। তাকে গ্রেপ্তার করার খবর ফের টুইট করেই নিশ্চিত করেন সুমিত। জানান, “বিকেল সোয়া চারটে নাগাদ এফআইআর করেছিলাম। দু’ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভিলে পার্লে পুলিশ।” সভ্যতার সীমা ছাড়িয়ে দিনের আলোতেই মহিলাদের দেখে হস্তমৈথুন করা যেন বিকৃত মনষ্কদের অভ্যাসে পরিণত হয়েছে। দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ, সব জায়গাতেই ছবিটা এক। তাই মহিলাদের কাছে অভিনেতার অনুরোধ, “যদি আপনিও এমন পরিস্থিতির শিকার হন, তাহলে চুপ করে সবটা মেনে নেবেন না। পুলিশকে অভিযোগ জানাবেন।”

[আফরাজুলকে মেরে আফসোস নেই, জেল থেকেই বিস্ফোরক ভিডিও শম্ভুলালের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.