Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

বিরল রোগে আক্রান্ত ইরফান, টুইটারে বার্তা দিলেন অভিনেতা

জীবন-যুদ্ধে নয়া পরীক্ষার সামনে ‘হিন্দি মিডিয়াম’-এর কান্ডারি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:১৭

options
link
বিরল রোগে আক্রান্ত ইরফান, টুইটারে বার্তা দিলেন অভিনেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা গিয়েছিল জন্ডিস হয়েছে ইরফান খানের। তাই আপাতত ক’টা দিন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। ওদিকে দীপিকা পাড়ুকোনের পিঠে ব্যথা। তাই পিছিয়ে গিয়েছে বিশাল ভরদ্বাজের নতুন ছবির শুটিং। পরিচালক নিজে একথার সত্যতা স্বীকার করেছিলেন। কিন্তু এর মধ্যেই হাজির নয়া বিপত্তি। জন্ডিস নয় বিরল কোনও এক রোগে আক্রান্ত ইরফান। সোমবার বিকেলে টুইটের মাধ্যমে নিজেই একথা অনুরাগীদের জানালেন অভিনেতা।

‘করিব করিব সিঙ্গল’ ও ‘হিন্দি মিডিয়াম’-এর সৌজন্যে গত বছরটা বেশ ভালই গিয়েছে ইরফানের। এরপরই জানা গিয়েছিল, বিশাল ভরদ্বাজের নতুন ছবিতে ফের ‘পিকু’ দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। মুম্বইয়ের অন্ধকার জগতের কাহিনি ফুটিয়ে তুলতে চলেছেন বিশাল। স্বপ্না দিদির চরিত্রে দেখা যাবে দীপিকাকে। দাউদকে মারতে যার সঙ্গী হন ইরফান। সবই ঠিক ছিল। প্রস্তুতিপর্বও সারা হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুটিং শুরুর। কিন্তু এর মাঝেই বিপত্তি। শোনা যায়, দীপিকা-ইরফান দু’জনেই অসুস্থ হয়ে পড়েছেন। বিশাল জানান, অভিনেতারা সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং।  এরই মধ্যে যেন মাথায় বাজ পড়ল ইরফান অনুরাগীদের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অস্কার থেকে ছিটকে গেল নিজের ছবি, বিরক্তিতে অবাক কীর্তি অভিনেতার]

সোমবার নিজের টুইটার প্রোফাইলে অভিনেতা জানান, ‘কখনও কখনও জীবন আপনাকে এক ঝটকায় জাগিয়ে দেয়। গত পনেরো দিন ধরেই রহস্য গল্পের মতো হয়ে গিয়েছে আমার জীবন। যেটুকু জানতে পেরেছি, আমার অন্যরকম গল্পের খোঁজ আমায় এক অন্যরকম রোগের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমি কখনও হার মানিনি আর নিজের জন্য লড়ে গিয়েছি এবং সবসময় তাই করে যাব। আমার পরিবার-বন্ধুরা পাশে রয়েছে। আমরা লড়ার উপায় বের করার আপ্রাণ চেষ্টা করছি। এই লড়াইয়ের সময়টায় দয়া করে ভুল খবর ছড়াবেন না। আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই আমি এই রোগের পরিস্থিতি সম্পর্কে জানতে পারব। তখনই আপনাদের বিস্তারিত জানিয়ে দেব।’

বেশ কিছুদিন ধরেই কষ্ট পাচ্ছেন অভিনেতা। ফ্লোরেও যেতে পারছেন না। তবে লড়াইয়ের যে মানসিকতা তাঁর মধ্যে রয়েছে, তাতে অচিরেই বিরল রোগ সারিয়ে তাঁকে অভিনয়ে ফিরিয়ে আনবে বলে বিশ্বাস অনুরাগীদের।

[এই কারণেই অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারলেন না প্রিয়াঙ্কা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.