সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকের রিংয়ে নামার আশা আরও ম্লান হয়ে গেল নরসিং যাদবের৷ বুধবার দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল করলেন ভারতীয় কুস্তিগির৷
গত ৫ জুলাই দ্বিতীয়বার ডোপ পরীক্ষা করা হয়েছিল৷ বুধবার তারই রিপোর্টে দেখা গেল, এবারও উত্তীর্ণ হতে পারেননি তিনি৷ গত ২৫ জুন প্রথমবার ডোপ পরীক্ষায় ফেল করার জন্য তাঁকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন৷ দ্বিতীয়বারের পরীক্ষাতেও ‘এ’ এবং ‘বি’ স্যাম্পেলে একই রকমের নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে বলে ফেডারেশন সূত্রে খবর৷ আর এখানেই ঘটনা নয়া মোড় নিল৷ কারণ প্রথম ডোপ টেস্টে ফেল করার পর থেকে নরসিং দাবি করে আসছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷ তাঁর খাবারে ইচ্ছাকৃতভাবে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তুলেছিলেন৷ এমনকী ষড়যন্ত্রকারী হিসেবে নাম উঠে আসে আরেক ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের ভাই জিতেশের৷
কিন্তু দ্বিতীয় টেস্টে ফেল করার পর তাঁর অভিযোগ ধোপে টিকল না বলে মনে করছে ক্রীড়ামহল৷ কারণ নরসিং নিজেও আত্মবিশ্বাসী ছিলেন, এবারের পরীক্ষায় তিনি পাস করবেন৷ এবার তাঁর খাবারে কোনও নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া যেতে পারে না৷ নয়া রিপোর্টে নরসিং যে বেশ দিশেহারা হয়ে পড়লেন, তা বলার অপেক্ষা রাখে না৷ তাঁর বদলি হিসেবে প্রবীণ রানার রিওতে যাওয়া একপ্রকার ঠিকই হয়ে গেল৷ ৭৪ কেজি বিভাগে ভারতের প্রতিনিধি হিসেবে প্রবীণ রানাকে ছাড়পত্র দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন