সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী অধিকার নিয়ে তাঁকে হামেশা সোচ্চার হতে দেখা যায়৷ বিশেষ করে নারিবর্জিত স্থানগুলিতে নারীর প্রবেশাধিকার নিয়ে বেশি করে কণ্ঠ ছাড়েন ভূমাতা ব্রিগেডের প্রতিষ্ঠাতা ত্রুপ্তি দেশাই৷ এর জন্য প্রায়ই সংবাদ মাধ্যমে দেখা মেলে তাঁর৷ তবে এবারে অন্য কারণে সোশাল মিডিয়ার হট টপিক নারী সুরক্ষার এই স্বঘোষিত সৈনিক৷
পুনে থেকে ১০০ কিলোমিটার দূরে শিরওয়াল গ্রামে এক ব্যক্তিকে চপ্পল দিয়ে মারতে দেখা গেল তৃপ্তিকে৷ মোবাইলে তোলা এই ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়৷ তাতে ঝড় উঠেছে প্রতিক্রিয়ার৷ কেউ পক্ষে রায় দিয়েছেন, কেউ বিপক্ষে৷ বিপক্ষের সংখ্যাই অবশ্য বেশি৷
ত্রুপ্তির বক্তব্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করেছেন ওই ব্যক্তি৷ তাঁকে গর্ভপাতও করতে বাধ্য করেছে৷ এইরকমভাবেই আরও একজন মহিলার সঙ্গে প্রতারণা করেছে অভিযুক্ত৷ পুলিশের কাছে বলেও কোনও লাভ হয়নি সেই কারণেই আইন হাতে নিতে বাধ্য হয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন