সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে আইএস-এর স্লোগান যাত্রীর৷ গতিপথ পরিবর্তন করে মুম্বইতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান৷ অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার দুবাই থেকে কালিকট আসছিল ইন্ডিগোর বিমানটি৷ মাঝ আকাশেই হঠাৎ এক ব্যক্তি সিট ছেড়ে উঠে পড়েন৷ আইএস-এর সমর্থনে চিৎকার করে স্লোগান দিতে থাকেন৷ তড়িঘড়ি বিমানটির গতিপথ ঘুরিয়ে মুম্বই এয়াপোর্টে অবতরণ করানো হয়৷ সকাল তখন ৯.১৫ মিনিট৷
অভিযুক্ত যাত্রীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ এই অদ্ভূত আচরণের কারণ খোঁজার জন্য চলছে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ৷ কিছুক্ষণ পরেই বিমানটি নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেয়৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন