Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

তারকা বলেই টার্গেটে নওয়াজ, গোয়েন্দাগিরির অভিযোগ খারিজ স্ত্রীর

পাশে স্ত্রীকে পেয়ে স্বস্তিতে তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:২১

options
link
তারকা বলেই টার্গেটে নওয়াজ, গোয়েন্দাগিরির অভিযোগ খারিজ স্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। এবার তাঁর বিরুদ্ধে নিজের স্ত্রীর উপরই গোয়েন্দাগিরি করার অভিযোগ উঠেছে। উঠেছে বেআইনিভাবে স্ত্রীর কল লিস্ট বের করার অভিযোগ। থানে পুলিশ সমনও পাঠিয়েছে অভিনেতার বাড়িতে। কিন্তু যাঁর উপরে গোয়েন্দাগিরির অভিযোগ, সেই অঞ্জলি সিদ্দিকিই বিপদের সময় স্বামীর পাশে দাঁড়ালেন। সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে নওয়াজ-পত্নী জানিয়ে দেন, অভিনেতার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে। খুব শিগগিরিই সত্যিটা সকলের সামনে আসবে। তারকা বলেই নওয়াজকে টার্গেট করা হচ্ছে বলে জানান অঞ্জলি।

সম্প্রতি অবৈধভাবে কল তালিকা বার করার অভিযোগের ভিত্তিতে প্রাইভেট ডিটেক্টিভ রজনী পণ্ডিতকে গ্রেপ্তার করে থানে পুলিশ। তাঁর সূত্র ধরে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে আইনজীবী রিজওয়ান সিদ্দিকির কথা জানতে পারে পুলিশ। জানা যায়, রিজওয়ানের সঙ্গে নওয়াজের যোগাযোগ রয়েছে। অভিযোগ ওঠে, রিজওয়ানের মাধ্যমেই স্ত্রী অঞ্জলির কল ডিটেল রেকর্ড অর্থাৎ সিডিআর বের করিয়েছেন নওয়াজ। এ কাজ তিনি তখন করেছেন যখন অঞ্জলির সঙ্গে মনোমালিন্য চলছিল। দু’জনে আলাদা বাড়িতেও নাকি থাকতেন তখন। খবরের সূত্র ধরে নওয়াজ, রিজওয়ান ও অঞ্জলিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু কেউই হাজিরা দেয়নি। এর জেরেই অভিনেতার বিরুদ্ধে সমন জারি করা হয় বলে জানা যায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার কি বলিউড হার্টথ্রব রণবীর সিংয়ের নায়িকা ‘ভাইরাল’ প্রিয়া?]

শনিবারই নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন নওয়াজ। টুইট করে অভিনেতা জানান, নিজের কন্যার স্কুল প্রজেক্ট তৈরি করতে সাহায্য করছিলেন তিনি। এমন সময় মিডিয়ার এই মিথ্যে খবর সম্পর্কে জানতে পারেন তিনি। এমন খবরে বেজায় বিরক্তি প্রকাশ করেছেন ‘ওয়াসেপুর’ খ্যাত নায়ক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[করণের ‘শিদ্দত’ ছবিতে শ্রীদেবীর পরিবর্তে অভিনয় করবেন এই অভিনেত্রী!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.