Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

আওয়ামি লিগ নেতা হত্যায় ৩৯ জনের মৃত্যুদণ্ড বাংলাদেশে

মামলা শুরু হওয়ার পর থেকেই পলাতক ১০ দোষী সাব্যস্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৩১

options
link
আওয়ামি লিগ নেতা হত্যায় ৩৯ জনের মৃত্যুদণ্ড বাংলাদেশে zoom
ছবি: প্রতীকী

সুকুমার সরকার, ঢাকা: আওয়ামি লিগ নেতা হত্যায় দোষী সাব্যস্ত ৩৯ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশের একটি আদালত। মঙ্গলবার, ওই মামলায় দোষীদের সাজা ঘোষণা করেন ফেনি জেলা ও দায়রা আদালতের বিচারপতি আমিনুল হক।

[বিজ্ঞানের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৮ সালের ২০ মে নৃশংসভাবে হত্যা করা হয় আওয়ামি লিগ নেতা একরামুল হককে। ফেনির বিলাসী সিনেমা হলের সামনে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে বিএনপি-র কয়েকজন সদস্য। ওই ঘটনায় শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। পুলিশি তদন্তের পর চার্জশিট দাখিল করা হয়। সেখানে ৫৬ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। এদিন ৫৬ জন অভিযুক্তের মধ্যে বিএনপি নেতা মাহতাবউদ্দিন চৌধুরি ওরফে মিনার চৌধুরি-সহ ১৬ জন অভিযুক্তকে খালাস করে আদালত।

পুলিশ সূত্রে খবর, মামলা শুরু হওয়ার পর থেকেই পলাতক ১০ দোষী সাব্যস্ত। কয়েকদিন আগেই ওই হত্যাকাণ্ডের মূলচক্রী সোহেল ওরফে রুটি সোহেল র‌্যাবের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে। উল্লেখ্য, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামি লিগের সভাপতি ছিলেন মৃত একরামুল হক। রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতেই তাঁকে হত্যা করে বিরোধী দলের সমর্থকরা বলে অভিযোগ।

এর আগেও ২০১৭ সালে নারায়ণগঞ্জ হত্যা মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আদালত। ২০১৪-র ২৭ এপ্রিল, ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে আওয়ামি লিগের নেতা ও নারায়ণগঞ্জের কাউন্সিলার নজরুল ইসলাম, তার পাঁচ সহকর্মী ও চন্দন কুমার সরকার নামে এক আইনজীবীকে অপহরণ করে হত্যা করা হয়।

[ভুল রানওয়েতে অবতরণ করে ফ্লাইট ২১১, কাঠমান্ডু বিমান দুর্ঘটনায় নয়া তথ্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.