Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার আমিরের, কী জানেন?

অভিনেতাকে ভাল লাগলে অবশ্যই জেনে রাখুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৪:০৯

options
link
জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার আমিরের, কী জানেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডকে পারফেকশনের মানে বুঝিয়েছেন। দেখিয়েছেন বয়স তো কেবল একটি সংখ্যামাত্র। নিষ্ঠা মানুষকে জীবনের যে কোনও ‘দঙ্গল’-এ জয়ী করতে পারে। অ্যাওয়ার্ডের মুখাপেক্ষী কোনওদিন ছিলেন না। ছিল নতুন নতুন কাজ করার খিদে। অন্যরকম কাহিনি দর্শকদের সামনে তুলে ধরার খিদে। এই খিদেই তাঁকে চকোলেট বয় ইমেজ থেকে পোড় খাওয়া অভিনেতা করে তুলেছে। এমন অভিনেতা যিনি পঞ্চাশ পেরিয়েও ক্যামেরার সামনে এসে ‘ঠাগস অফ হিন্দোস্তান’ হয়ে এভাবে চমকে দিতে পারেন।

dc-Cover-a657knparl5ao1cs4221220dd1-20170916173012.Medi

Advertisement

[সুস্থতা কামনায় ভক্তদের প্রার্থনা, রাতভর শুটিং করে ক্ষতি পুষিয়ে দিলেন বিগ বি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

চমক যে এখনও আরও বাকি রয়েছে, সে ইঙ্গিতই বুধবার দিলেন আমির খান। এই জন্মদিনে নিজেই দর্শকদের অনবদ্য উপহার দিলেন মিস্টার পারফেকশনিস্ট। ৫৩তম জন্মদিনে ইনস্টাগ্রাম প্রোফাইল খুললেন অভিনেতা। প্রথম পোস্টেই নিজের শেয়ার করেছেন মায়ের ছবি।

 

The person because of whom I am who I am…

A post shared by Aamir Khan (@_aamirkhan) on

[প্রিয়াকে টক্কর নেহা কক্করের, নেটদুনিয়ায় বিরূপ প্রতিক্রিয়া]

ছোট থেকেই মায়ের খুব কাছের আমির। পড়াশোনার চেয়ে খেলাধুলাতেই আগ্রহ ছিল তাঁর বেশি। রাজ্যস্তরের টেনিস চ্যাম্পিয়ন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু পুরো পরিবার বলিউডের সঙ্গে যেখানে ওতপ্রোতভাবে জড়িত, তিনি এ মায়া থেকে তিনি দূরে থাকেন কেমনে!  বাড়ির অমতেই থিয়েটারে যোগ দেন। কাকা নাসির হুসেনের সহ-পরিচালক হিসেবে কাজ করেন। সেই সূত্রেই প্রাপ্তি ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’।  বলিউডে শুরু আমির জমানা। যা আজও স্বমহিমায়  বর্তমান। নায়কের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তীও। শুভেচ্ছা জানিয়েছেন জায়রা ওয়াসিম, মহম্মদ কাইফ, সুরেশ রায়নার মতো তারকারাও।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

 

[ভাল ক্রিকেট খেলতাম, কিন্তু বাবা একটা সাদা ফুলপ্যান্ট দিলেন না]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.