Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

‘প্রাক্তন প্রেমিক’ হৃতিকের কল ডিটেল রেকর্ড বের করিয়েছিলেন কঙ্গনা!

বেআইনি কল ডিটেল রেকর্ড (CDR) মামলায় পুলিশের নজরে নায়িকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৮:৪৫

options
link
‘প্রাক্তন প্রেমিক’ হৃতিকের কল ডিটেল রেকর্ড বের করিয়েছিলেন কঙ্গনা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনিভাবে কল ডিটেল রেকর্ড (CDR) বের করার অভিযোগ এবার উঠল কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। ‘প্রাক্তন প্রেমিক’ হৃতিক রোশনের ফোন নম্বর দিয়ে তাঁর কল তালিকা বের করিয়েছিলেন কঙ্গনা। এমনই অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন টাইগার শ্রফের মা আয়েশা শ্রফের নামও। তাঁর বিরুদ্ধেও প্রেমিক সাহিল খানের সিডিআর বের করানোর অভিযোগ রয়েছে।

[আমিরের মহাভারতের প্রযোজক কি মুকেশ আম্বানি?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। কিছুদিন আগেই বেআইনিভাবে কল তালিকা বের করার অভিযোগে কয়েকজন প্রাইভেট ডিটেকটিভকে জেরা করে পুলিশ। এঁদের মধ্যে প্রখ্যাত গোয়েন্দা রজনী পণ্ডিতও রয়েছেন। ধৃতদের কাছ থেকেই রিজওয়ান সিদ্দিকির নাম পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় তাঁকে। অভিযোগ, বহু তারকা ও নামী শিল্পপতি রিজওয়ানের কাছ থেকে এভাবেই কল তালিকা বের করিয়েছেন। সেখান থেকেই প্রথমে নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম উঠে আসে। নওয়াজের বাড়িতে সমনও পাঠায় থানে পুলিশ। অভিযোগ, স্ত্রী অঞ্জলির সঙ্গে যখন নওয়াজের সম্পর্ক খারাপ ছিল তখন স্ত্রীর ফোনের কল তালিকা বের করিয়েছেন অভিনেতা। এর জেরে তিনবার নওয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় সমন পাঠানো হয়। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ। স্ত্রী অঞ্জলিও স্বামীর পাশেই দাঁড়িয়েছেন।

[নাশকতার নয়া ছক নিয়ে হাজির ‘কবীর’-এর ট্রেলার, জমজমাট দেব-রুক্মিণীর রসায়ন]

এদিকে, হৃতিক-কঙ্গনার তরজা বলিউডে কমবেশি সকলেই জানেন। দুই পক্ষের তিক্ততা নিয়ে কম লেখালেখি হয়নি। শোনা যায়, হৃতিকের ফোন নম্বর রিজওয়ানকে দিয়েছিলেন কঙ্গনা। এ প্রসঙ্গে নায়িকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও মামলা পুলিশ-আদালত পর্যন্ত গড়ালে আইনজীবীর দ্বারস্থ হতেই হয়। আর বিপক্ষের সমস্ত তথ্য তাঁকে দিতেও হয়। সেই তথ্য থেকে বেআইনি কাজ করে সেটা তাঁর দায়। ‘স্টাইল’-খ্যাত অভিনেতা সাহিল খানের সঙ্গে সম্পর্ক ছিল টাইগার শ্রফের মা তথা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কী কথা বলেছিলেন সাহিল, তাই নাকি জানতে চেয়েছিলেন আয়েশা। যদিও এ বিষয়ে তাঁর তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

[এক দো তিন-এর ‘জঘন্য’ রিমেক, আইনি ব্যবস্থা নেওয়ার পথে ‘তেজাব’ পরিচালক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.