নিজস্ব সংবাদদাতা: ত্রিকোণ প্রেমের জেরে এক দশম শ্রেণির ছাত্রকে খুন করে গঙ্গার জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার নলপুর রঘুদেববাটি পশ্চিমপাড়ায়৷ মৃত ছাত্রের নাম ইনামুল পুরকাইত৷ এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে৷
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিল ইনামুল৷ তার পর থেকেই সে নিখোঁজ ছিল৷ দুপুরের পরেও সে বাড়ি ফিরছে না দেখে ছাত্রের বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে৷ এক প্রতিবেশী মহিলা জানান, মঈন মিদ্দে নামে এক কিশোরের সঙ্গে তিনি ইনামুলকে যেতে দেখেছিলেন৷ এর পর মঈনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, সে একটি মেয়েকে ভালবাসে৷ কিন্তু ইনামুলকে ওই মেয়েটির সঙ্গে ঘুরতে দেখা যেত৷
মইন ইনামুলকে মেয়েটির সঙ্গ ত্যাগ করতে বললেও সে তা করেনি৷ তাই প্রতিহিংসা চরিতার্থ করতেই সে ইনামুলকে খুনের পরিকল্পনা করে৷ সে ও সঞ্জিত ধক নামে আরও এক কিশোর মিলে ইনামুলকে গঙ্গার ধারে নর্থ মিলের পিছনে নিয়ে যায়৷ সেখানে ইট দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দিয়ে ইনামুলকে গঙ্গায় ফেলে দেয় তারা৷ একথা স্বীকার করার পর মইনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশি জেরার মুখে মঈন জানায়, মৃত্যু নিশ্চিত করতেই ইনামুলকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল৷ মৃতের মা ফরজানা বেগম থানায় দুই অভিযুক্তর নামে অভিযোগ করেন৷ পুলিশ সঞ্জিতকেও গ্রেফতার করেছে৷ পুলিশ ইনামুলের মৃতদেহের সন্ধানে গঙ্গায় তল্লাশি শুরু করেছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন