Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা, সলমনের জেলযাত্রায় হতাশ বলিউড  

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জাহির জয়া বচ্চন, অর্জুন রামপালদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৩:২৫

options
link
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা, সলমনের জেলযাত্রায় হতাশ বলিউড   zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরল কৃষ্ণসার হরিণকে হত্যা করেছেন। দুই দশকের মামলার পর শোনানো হল সাজা। বেকসুর খালাস হলেন সইফ আইল খান, নীলম, সোনালি বেন্দ্রে, টাব্বু। কিন্তু ‘বিইং হিউম্যান’ সলমন খানের হল পাঁচ বছরের জেল। জামিনের আবেদন হয়তো তিনি করবেন। যাবেন উচ্চ আদালতেও। কিন্তু তার আগে আসারাম বাপুর মতো নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে একই জেলে রাত কাটাতে হবে তাঁকে।

প্রিয় বজরঙ্গীর এমন সাজা মেনে নিতে পারছেন না বলিউড তারকারা। ব্যক্তিগতভাবে যাঁরা নায়ককে চেনেন, প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে আফসোস। কেউ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কেউ বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কাটল ধোঁয়াশা, কৃষ্ণসার হরিণ হত্যায় সলমনের ৫ বছরের জেল]

মানবিক অনেক কাজ করেছেন তারকা। তাই তাঁকে ছাড় দেওয়া উচিত ছিল বলেই মনে করেন অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। বিচার ব্যবস্থার উপর প্রশ্ন করার অধিকার নেই। তাই অসহায় বোধ করছেন অর্জুন রামপাল।

 

[‘বিসর্জন’-এর সিক্যুয়েল তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়]

ক্ষুব্ধ সুভাষ ঘাই, সোনা মহাপাত্র, প্রাক্তন বিগ বস প্রতিযোগী মনবীর গুজ্জরও। এদিকে কামিয়া পাঞ্জাবি এ ঘটনার সঙ্গে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তুলনা করেছেন। একটি পশুর হত্যায় ২০ বছর ধরে মামলা চলতে পারে, অথচ দুই বছরেও কেন একটি মেয়ে বিচার পেল না। এই প্রশ্নই তুলেছেন টেলিভিশন অভিনেত্রী।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[গারদে বলিউডের ‘টাইগার’, ক্ষতির পরিমাণ কতটা হতে পারে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.