Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

বাংলাদেশে গ্রেপ্তার কুখ্যাত জেহাদি ‘ব্যাট উইমেন’

একাধিক হামলার নেপথ্যে ওই জঙ্গিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:২৮

options
link
বাংলাদেশে গ্রেপ্তার কুখ্যাত জেহাদি ‘ব্যাট উইমেন’ zoom

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে পুলিশের জালে কুখ্যাত জঙ্গিনেত্রী। বৃহস্পতিবার রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। নাবিলা ওরফে হোমায়রা জেহাদি সংগঠন নব্য জেএমবি-র মহিলা শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান।

[লাটভিয়ার জলসীমায় রুশ নৌবহর, উড়ল একের পর এক মিসাইল]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিরাপত্তা মহলে ওই জঙ্গি নেত্রী ‘ব্যাট উইমেন’ হিসেবেই পরিচিত। বহুদিন ধরেই তাকে হন্য হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ঢাকার অভিজাত এলাকায় অভিযানে নামে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পাকড়াও করা হয় নাবিলাকে। এর আগে বুধবার সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে বেগম রোকেয়া কলেজের এক ছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। সে জেএমবি-র তামিম গ্রুপের সদস্য। জঙ্গিদমন শাখার উপ-কমিশনার মহম্মদ মহিবুল ইসলাম খান সংবাদমাধ্যমকে জানান, হোমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবি-র মহিলা শাখা ‘ব্যাট উইমেন’-এর প্রধান। জঙ্গি সংগঠনটির হয়ে অর্থ সংগ্রহ করত সে। বিত্তশালী জঙ্গি সমর্থকদের কাছ থেকে টাকা নিয়ে গোপনে তা দলের কাছে পৌঁছে দিত নাবিলা। বেশ কিছুদিন থেকেই পুলিশ তার সন্ধান চালাচ্ছিল।

উল্লেখ্য, বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃত্যু দিবসে হামলার ছক বানচাল করে পুলিশ। ঢাকার একটি অভিজাত হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে ভয়াবহ নাশকতার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়। ওই হামলার চক্রান্তকারীদের মধ্যে অন্যতম হচ্ছে নাবিলা। গোয়েন্দা সূত্রে খবর, হোমায়রার উপর নজর রাখা হচ্ছিল। তবে অন্তঃসত্ত্বা থাকায় এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি। হোমায়রা ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। বিত্তশালী পরিবারের মেয়ে ওই জঙ্গি নেত্রী। রাজধানী ঢাকায় তার বাবার একটি বিলাসবহুল শপিং মল রয়েছে। অন্যদিকে, লালমনিরহাট জেলা থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আফরোজ ওরফে নিনাকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। নব্য জেএমবি-র সরোয়ার তামিম গ্রুপের সদস্য সে। বাংলাদেশে জোরকদমে জেহাদিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শেখ হাসিনা সরকার। জঙ্গি নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে একের পর এক অভিযান চলছে দেশ জুড়ে।

[বিপাকে পাকিস্তান, হাফিজ সইদের রাজনৈতিক দলকে জঙ্গি তকমা আমেরিকার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.