Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘চোর হইতে সাবধান’-লিফলেট বিলি পুলিশের

শহর জুড়ে ইলেকট্রনিক্স দ্রব্যের চুরির ঘটনা বাড়তে থাকায় জনগণকে সচেতন করতেই এই পদক্ষেপ নেওয়া হল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৬, ০৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৬, ০৯:৪১

options
link
‘চোর হইতে সাবধান’-লিফলেট বিলি পুলিশের zoom

স্টাফ রিপোর্টার:  ল্যাপটপ ও মোবাইল চোরদের থেকে শহরের বাসিন্দাদের সতর্ক করতে লিফলেট বিলি করতে শুরু করল পুলিশ৷ শহর জুড়ে ইলেকট্রনিক্স দ্রব্যের চুরির ঘটনা বাড়তে থাকায় জনগণকে সচেতন করতেই এই পদক্ষেপ নেওয়া হল৷

লিফলেটের মাধ্যমে কী কী বার্তা দিতে চাইছে পুলিশ? পুলিশের পরামর্শ, সদর দরজা বন্ধ করে রাখতে হবে৷ অচেনা কেউ যেন না ঢোকে৷ রাতে শোওয়ার আগে  মোবাইল বা ল্যাপটপ জানলার কাছে রাখা যাবে না৷ পরিচারক, পরিচারিকাদের যাবতীয় তথ্য পুলিশের কাছে জমা দিতে হবে৷ দরজায় সেফটি চেন থাকবে৷ বেশি পরিমাণ নগদ টাকা ও গয়না বাড়িতে রাখা ঠিক নয়৷ পরিচারক পরিচারিকাদের সামনে দৈনন্দিন কাজের গতিবিধি আলোচনা না করাই ভাল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এছাড়া বাড়ি থেকে বের হওয়ার আগে দরজা ও জানলা তালাবন্ধ করার মতো আবশ্যিক কাজও লিফলেট দিয়ে মনে করিয়ে দিচ্ছে পুলিশ৷ তবে উপদ্রব বাড়লে বাড়ি ও সংলগন্ অঞ্চলে সিসিটিভি বসানো প্রয়োজন বলেও উল্লেখ করা আছে লিফলেটে৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.