Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিদেবের হাত ধরে সুচিত্রা ভট্টাচার্যর ‘গহিন হৃদয়’ এবার বড়পর্দায়

দেখুন ঋতুপর্ণা-কৌশিক-দেবশংকরের এই ত্রিকোণ প্রেমের ঝলক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০১৮, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০১৮, ১৯:৩৬

options
link
অগ্নিদেবের হাত ধরে সুচিত্রা ভট্টাচার্যর ‘গহিন হৃদয়’ এবার বড়পর্দায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের পর বছর ভাস্করের সঙ্গে সংসার করেছে সোহিনী। কত রূপই না দেখেছে তার। ঘরোয়া ভাস্কর, কেজো ভাস্কর, অনেক লোকের মাঝে ভাস্কর, পোশাকহীন ভাস্কর- কিন্তু কোনওদিন সেই অমোঘ টান অনুভব করেনি সে। কেবল সংসার করতে হয় বলেই করেছে। কিন্তু অনুপম! অনুপমের মধ্যে রয়েছে একটা অদ্ভুত আকর্ষণ। ওর চওড়া কাঁধ, গভীর চাহনি দেখলে বুকের ভিতরটা বারবার কেঁপে ওঠে সোহিনীর। ভেবেছিল ভাস্করের বন্ধন থেকে মুক্ত হয়ে অনুপমের সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু তা আর হল না। সোহিনী পারল না ক্যানসার আক্রান্ত মানুষটাকে ছেড়ে যেতে। সম্পর্কের এমন জটিল ছবি নিজের ‘গহিন হৃদয়’ উপন্যাসে তুলে ধরেছিলেন সুচিত্রা ভট্টাচার্য। সেই নামেই তাকে বড় পর্দায় তুলে ধরলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।

Advertisement

[বলিউডে আরও এক বাঙালি পরিচালক, এবার পা রাখছেন সুমন ঘোষ[

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিজের ক্যামেরায় সম্পর্কের জটিলতার কথা বারবার তুলে ধরেন অগ্নিদেব। গত ছবি ‘ডার্ক চকোলেট’-এর ক্ষেত্রেও তেমনটাই করেছিলেন। দুই ভাষায় তৈরি হয়েছিল সে ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন মহিমা চৌধুরি, রিয়া সেন, মুমতাজ সরকার। এবার মৃত্যুর সামনে দাঁড়িয়ে সম্পর্কের পালটে যাওয়া সমীকরণ তুলে ধরতে চলেছেন। সোহিনীর চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর ভাস্কর-অনুপমের চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদার ও কৌশিক সেনকে।

[হবু বরকে আলিঙ্গন করে মেহেন্দি অনুষ্ঠানে সোনমের নাচ, দেখুন ভিডিও]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.