Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দানের সামগ্রী নিতে গিয়ে বাংলাদেশে পদপিষ্ট হয়ে মৃত ৯ মহিলা

আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:২৩

options
link
দানের সামগ্রী নিতে গিয়ে বাংলাদেশে পদপিষ্ট হয়ে মৃত ৯ মহিলা zoom

সুকুমার সরকার, ঢাকা: জাকাত ও ইফতারের সামগ্রী দান করা হচ্ছিল। তা নিতেই ভিড় জমে যায়। শুরু হয় হুড়োহুড়ি। এই বিশৃঙ্খলাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হল নয় মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে পূর্ব গাঠিয়া ঢেঙ্গা হাঙ্গরমুখ এলাকায়। ঘটনায় আহত অন্তত ২৫ জন।

সোমবার সকালে হাঙ্গরমুখ এলাকায় কবীর স্টিলমিল লিমিটেডের মালিক শাহজাহানের বাড়ির পাশে মাদ্রাসা মাঠে এ কাণ্ড ঘটে। সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও দুঃস্থ-গরিবদের মধ্যে জাকাত ও ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। সেই সময় ভিড়ের মধ্যে পড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নওয়াজের মন্তব্যের পর মুখরক্ষায় জরুরি বৈঠকে পাকসেনা]

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চট্টগ্রামের সদ্য প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরির শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ৫০-এরও বেশি। আশকারদিঘির পাড়ে রিমা কমিউনিটি সেন্টারে হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বী-সহ সবধর্মের মানুষের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়।  ৭-৮ হাজার লোকের খাবারের আয়োজন করা হলেও সেখানে ১৫ হাজার লোক অবস্থান করে। আচমকা গেট খুলে দেওয়া হলে সবাই হুড়াহুড়ি করে ঢোকার চেষ্টা করে। সেখানে দুপুর ১টার পর প্রচণ্ড ভিড় তৈরি হয়। একসময়ে হুড়োহুড়ির জেরে পদদলিত হয়ে এমন দুর্ঘটনা ঘটে। শাসকদলের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামি লিগের সভাপতি মহিউদ্দিন চৌধুরির কুলখানিতে নিহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

[বাংলাদেশে বিপন্ন গণতন্ত্র, হাসিনা সরকারের বিরুদ্ধে তোপ বিএনপি-র]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.