সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অনুপমা আগরওয়াল৷ খেয়ালই করেনি কখন ১০ বছরের শিশুটি সাইকেল নিয়ে তার গাড়ির সামনে এসে গিয়েছে৷ আর তাই সঠিক সময়ে গাড়ি থামাতে পারলেন না অধ্যাপিকা৷ গাড়ির চাকায় পিষে মৃত্যু হল ১০ বছরের শিশুটির৷
বুধবার দুপুরে নজফগড়ে ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার পর আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পরিবারের তরফে জানানো হয়েছে, বোনের জন্য নুডলসের প্যাকেট কিনতে বেরিয়েছিল ১০ বছরের নীতিশ মান৷ বাড়িতে বলে গিয়েছিল অল্প সময়ে মধ্যেই সে ফিরে আসবে৷ কিন্তু প্রায় ৩০ মিনিট পেরিয়ে যাওয়ায় তার খোঁজ করতে যান তার বড় দাদা এবং তখনই ভাইয়ের দুর্ঘটনার খবর পান৷
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি অল্টো চালিয়ে আসছিলেন অনুপমা৷ মোড় ঘোরার সময় নীতিশ গাড়ির সামনে চলে আসে৷ আর সেই পরিস্থিতির সামাল দিতে না পারায় শিশুটি দুর্ঘটনার শিকার হয়৷ কিন্তু এরপর অনুপমাই শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়৷
এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন