সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পছন্দের গান, সিনেমা এবং ভিডিও গেমস বিনামূল্যে ডাউনলোডের পালা শেষ৷ ১৩ বছর পর আচমকাই বন্ধ হয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ‘টরেন্ট’৷ কয়েক সপ্তাহে আগে পাইরেসি ইস্যুতে গ্রেফতার করা হয় ‘কিক অ্যাস টরেন্ট’ -এর কর্ণধারকে৷ আর তারপরেই বন্ধ হয়ে গেল এই ওয়েবসাইট৷
শুক্রবার থেকেই ওয়েবসাইটটি খুললেই দেখা যাচ্ছে বিদায় বার্তা৷ লেখা রয়েছে, ‘টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল।’
‘কিক অ্যাস টরেন্ট’ আচমকাই বিদায় জানানোয় আগেই মাথায় হাত পড়েছে আম আদমির৷ টাটকা, বিদেশি, দুষ্প্রাপ্য সিনেমা, গান এবং গেমস পছন্দ করেন যাঁরা, তাদের আর সাধপূরণের অবকাশ রইল না৷ পাইরেসি ইস্যু কিংবা নৈতিকতার দাবি-দাওয়ার উর্দ্ধে গিয়েও তাই হয়তো আজ সকলেরই কম বেশি মন খারাপ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন