Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

হকিতে জয়, হতাশ করলেন লিয়েন্ডাররা

২০০০ সালে সিডনি ওলিম্পিকের উদ্বোধনী ম্যাচে জিতেছিল ভারতীয় হকি দল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৩:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৩:৩৫

options
link
হকিতে জয়, হতাশ করলেন লিয়েন্ডাররা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়ে ওলিম্পিকের অভিযান শুরু করল মেন ইন ব্লু৷ আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন ওল্টমান্সের ছেলেরা৷ তবে শনিবার হতাশ করলেন ভারতীয় মহিলা শুটাররা ও লিয়েন্ডার পেজ৷

২০০০ সালে সিডনি ওলিম্পিকের উদ্বোধনী ম্যাচে জিতেছিল ভারতীয় হকি দল৷ ১২ বছর পর রিওতে সেই ছবিরই পুনরাবৃত্তি ঘটল৷ শুরু থেকেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন শ্রীজেশরা৷ জোড়া গোল করেন রুপিন্দর পাল সিং৷ আরেকটি গোল ভি আর রঘুনাথের৷ শেষ দুই অর্ধে যদিও দু’টো গোল হজম করতে হয় সর্দার সিংদের৷ তবে ছেলেদের খেলায় খুশি কোচ ওল্টমান্স৷ ৩৬ বছরের পদক খরা কাটাতে বদ্ধপরিকর ভারতীয় হকি দল৷ সেই অভিযানের শুরুটা অন্তত মন্দ হল না৷ পরের ম্যাচে অবশ্য প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী৷ তবে সোমবার জার্মানির বিরুদ্ধে ৬০ মিনিটের লরাইযে জয় ছাড়া কিছুই ভাবছে না ভারতীয় শিবির৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

India’s Rohan Bopanna, left, and Leander Paes shake hands during their doubles tennis match against Czech Republic’s Adam Pavlasek and Radek Stepanek in the Davis Cup World Group play-off tie in New Delhi, India, Saturday, Sept. 19, 2015. The Czech Republic defeated India 5-7, 2-6, 2-6. (AP Photo/Altaf Qadri)

শ্রীজেশ অ্যান্ড কোম্পানি মন ভরিয়ে দিলেও চরম হতাশ করলেন লিয়েন্ডার পেজ ও রোহন বোপন্না৷ প্রথম রাউন্ডে হেরে পুরুষ ডাবলস থেকে ছিটকে গেল ভারতীয় জুটি৷ পোল্যান্ডের ম্যাটকস্কি-কুবোট জুটির কাছে ৪-৬, ৬-৭ সেটে হারলেন পেজরা৷ বোপন্না ও লিয়ের মধ্যে কোর্টের বাইরের মনোমালিন্যই কি তবে কোর্টের ভিতরে প্রভাব ফেলল? টেনিসমহলে এখন এই আলোচনাই ঘোরাফেরা করছে৷

টেনিসে মুখ থুবড়ে পড়ার দিন হতাশ করলেন ভারতীয় মহিলা শুটাররাও৷ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফায়ার থেকে ছিটকে গেলেন অয়নিকা পাল ও অপূর্বী চান্ডিলা৷ কোয়ালিফায়িং পয়েন্টের থেকে অনেক পিছনে রয়ে গেলেন এই দুই শুটার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.