স্টাফ রিপোর্টার: মানস ভুইয়াঁর আগাম জামিনের আবেদন খারিজ৷ খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ নির্বাচনের সময় সবংয়ে তৃণমূল কর্মী জয়দেব জানা খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন মানস ভুইয়াঁ৷ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মামলায়৷
গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করেই এই আবেদন খারিজ করা হয়েছে বলে জানায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছিল৷ মানস ভুইয়াঁর ভাইয়েরও আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে৷ কারণ হিসাবে জানানো হয়, এক্ষেত্রে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ বিধানসভা ভোট চলাকালীন গত ১২ এপ্রিল তৃণমূল কংগ্রেস কর্মী জয়দেব জানাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে জোটপ্রার্থী মানস ভুঁইয়ার বিরুদ্ধে৷ সবংয়ের বিধায়ক ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিল নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার৷ সেই মামলার জেরেই মেদিনীপুর আদালত মানসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন