Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বনধে শুনশান পুরুলিয়ার বলরামপুর, বিজেপি কর্মী খুনের প্রতিবাদে সরব অমিত শাহ

বরাবাজারেও আক্রান্ত দুই বিজেপি কর্মী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৮, ১২:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৮, ১২:০৭

options
link
বনধে শুনশান পুরুলিয়ার বলরামপুর, বিজেপি কর্মী খুনের প্রতিবাদে সরব অমিত শাহ zoom

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে থমথমে পুরুলিয়া৷ বিজেপি কর্মী খুনের প্রতিবাদে চলছে বলরামপুর বনধ৷ আজ সকাল থেকে কার্যত শুনশান বলরামপুর৷ অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত বাহিনী৷ তবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মধ্যে৷ বরং, বুধবার রাতে রাজনৈতিক হিংসার খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জঙ্গলমহলে৷

বিজেপি কর্মী খুনের বিতর্ক আরও উসকে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজেই৷ গোটা ঘটনার নিন্দা জানিয়ে টুইটারে মোদির সেনাপতি অমিত শাহ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আমাদের কর্মীদের এভাবে মারা হল৷ এটা খুবই হতাশাজনক৷ মতাদর্শগত পার্থক্য থাকার কারণে আজ ওই যুবককে মেরে গাছে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হল৷’’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[ভোট পরবর্তী হিংসা অব্যাহত, তরুণ বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত পুরুলিয়া]

রাজ্যে বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে অমিত শাহের টুইটের পর বঙ্গ বিজেপির তরফেও বড়সড় আন্দোলনের কথা ঘোষণা করা হয়৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি-সহ মৃত যুবকের পরিবারের সদস্যদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয় বঙ্গ বিজেপির তরফে৷

বুধবার সাতসকালে কর্মী খুনের খবরে রাজনৈতিক উত্তাপ বাড়তে না বাড়তেই রাতেই ফের দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন বিজেপির দুই কর্মী৷ বলরামপুর লাগোয়া বরাবাজার এলাকার এই ঘটনায় বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা তৈরি হয়৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের উপর চড়াও হয়৷ দুষ্কৃতী তাণ্ডবে মাথায় ও পায়ে গুরুতর চোট পান দুই বিজেপি কর্মী৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপতালে ভরতি করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

20180531_072010

বুধবার রাতের এই হামলার খবর বৃহস্পতিবার ছড়িয়ে পড়েই উত্তেজনা তৈরি হয়৷ এদিনের বনধের সমর্থনে ও কর্মী মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়া শহরে যুবমোর্চার তরফে বিক্ষোভ ও ধিক্কার মিছিল হয়৷ বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে৷ যদিও তৃণমূলের পক্ষে তা অস্বীকার করা হয়েছে৷

[পুরুলিয়া বিজেপি কর্মী খুন, সিবিআই তদন্তের দাবি বিজেপির]

অভিযোগ, মঙ্গলবার রাতে বলরামপুরের সুপুরডি গ্রামে বিজেপির যুবকর্মী ত্রিলোচন মাহাতোকে খুন করে গাছে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। মৃত ওই বিজেপি কর্মীর পরনে থাকা জামার উপর হুমকি পোস্টার লেখা উদ্ধার হয়৷ এঘটনায় বুধবার চাঞ্চল্য তৈরি হয় বলরামপুর-সহ গোটা পুরুলিয়া জেলায়৷

ছবি- সুনীতা সিং

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.