Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি, অমৃতসরে খুন কংগ্রেস কাউন্সিলর

এলাকায় থমথমে পরিবেশ, অপরাধীদের খোঁজে তদন্ত শুরু পুলিশের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ১১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ১১:২৬

options
link
পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি, অমৃতসরে খুন কংগ্রেস কাউন্সিলর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলি করে হত্যা করা হল কংগ্রেস কাউন্সিলরকে৷ মৃত কাউন্সিলরের নাম গুরদীপ সিং৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে পাঞ্জাবের অমৃতসরে৷ আততায়ীদের চিহ্নিত করা যায়নি৷ তবে তাদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ সূত্রের খবর, ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা বা কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ৷

[ভোটে সন্ত্রাস রুখতে পুলিশের ভূমিকা নিতে পারেন আপনিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বরাবরই বক্সিংয়ের খেলতে ভালবাসতেন মৃত কংগ্রেস কাউন্সিলর গুরদীপ সিং৷ সেই মতো শনিবার রাতে তিনি যান বাড়ির কাছের গোল বাগ স্টেডিয়ামে অনুশীলন করতে৷ তখনই সেখানে পৌঁছায় কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী৷ পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে কয়েক রাউন্ড গুলি করা হয় গুরদীপকে লক্ষ্য করে৷ তারমধ্যে তিনটি গুলি লাগে তাঁর শরীরে এবং সেখানেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনার পরেই সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ কঠোর করা হয় অমৃতসরের নিরাপত্তা৷ অন্যান্য কাউন্সিলরদেরও নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়৷ এলাকার পরিবেশ এখনও বেশ থমথমে৷

[পাক সেনার গুলিতে সীমান্তে শহিদ দুই জওয়ান, গুরুতর জখম তিন নাগরিক]

এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস৷ ঘটনাটিকে পুলিশ বিভাগের বড়সড় ব্যর্থতা এবং পুলিশ-প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান কংগ্রেস বিধায়ক রাজকুমার ভেরকা৷ সূত্রের খবর, এর আগে একাধিকবার খুনের হুমকি পেয়েছিলেন মৃত কংগ্রেস কাউন্সিলর গুরদীপ সিং৷ তবে এই সব কিছুকে তেমন গুরুত্ব দেননি তিনি৷ ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না পুলিশ, জানান অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব৷ অপরাধীদের খুঁজে বের করার জন্য পুলিশ সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.