সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার মুম্বইয়ের বাসিন্দারা ছুটি কাটাতে কিংবা পোকেমনের সন্ধানে সমুদ্র তটে ঘুরছিলেন না আশ্চর্য ভাবে৷ বরং তাঁরা ব্যস্ত ছিলেন এক গুরুত্বপূর্ণ কাজে৷ সমুদ্রতটের আবর্জনা সাফাইয়ের কাজে হাত লাগিয়েছিলেন মুম্বইয়ের আম জনতা৷ আর তাঁদের এই উদ্যোগ দেখল সাফল্যের রং৷ মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ২৮ লক্ষ কেজি আবর্জনা স্তুপাকৃতি করে ফেলে নজির গড়ে দিলেন মুম্বইকররা৷

ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে “প্যাট্রন অফ দ্য ওসান” নামক এক পরিকল্পনা গ্রহণ করেছে৷ সমুদ্রতট আবর্জনামুক্ত রাখার এই প্রচেষ্টাতেই অংশগ্রহণ করেছিলেন মুম্বইয়ের বাসিন্দারা৷ মুম্বইয়ের ভরসোভা বিচ সাফাইয়ের কাজে আম জনতার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ৷ আন্ধেরি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা, উইসলিং উডস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীরা এবং কোলি সমাজের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন এই কাজে৷

গত ৬ এবং ৭ আগস্ট ইউনাইটেড নেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাফাইয়ের কাজ চালিয়েছেন মুম্বইয়ের নাগরিকরা৷ আর এতেই বড় ধরনের সাফল্য মিলল পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কর্মযজ্ঞে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন