Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

তুখড় অভিনেতা, তবু আজও নিজের মাথা গোঁজার ঠাঁই নেই সঞ্জয়ের

ভাড়াবাড়ি ছেড়ে এখন একটা নিজের বাড়ি চান অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৩৬

options
link
তুখড় অভিনেতা, তবু আজও নিজের মাথা গোঁজার ঠাঁই নেই সঞ্জয়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ, সলমন থেকে অজয় দেবগণ প্রত্যেকের সঙ্গে ক্যামেরার সামনে পাল্লা দিয়ে শট দিয়েছেন। কখনও হাসি, কখনও কান্না আবার কখনও বিরক্তিকর ভিলেন হয়ে মানুষকে ভুলিয়েছেন। কিন্তু প্রতিভার সঠিক মূল্য আজও পাননি। তাই জনপ্রিয়তার তুলনায় আজও তাঁর পারিশ্রমিক কম। থাকেন ভাড়াবাড়িতে। প্রায় দুই দশক ধরে বলিউডে কাজ করলেও আজও নিজের মাথা গোজার ঠাঁই নেই অভিনেতা সঞ্জয় মিশ্রের।

Advertisement

[আচমকা জিতের উপর কেন ক্ষুব্ধ সংবাদমাধ্যমের একাংশ?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

বলিউডে বৈষম্য নতুন নয়। পরিস্থিতি এখন অনেকটাই ভাল হয়েছে। কিন্তু এখনও পার্শ্ব অভিনেতাদের পরিশ্রমের তুলনায় কম পারিশ্রমিকই দেওয়া হয়। অথচ ‘গোলমাল এগেইন’, ‘বস’, ‘দিলওয়ালে’র মতো সিনেমার প্রসঙ্গ উঠলেই সঞ্জয় মিশ্রের কথা বলতেই হবে। ‘কড়ভি হাওয়া’ ও ‘অংরেজি মে কহতে হ্যায়’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদেরও মন ছুঁয়ে গিয়েছে। এরপরও ভাড়ার বাড়িতে থাকতে হচ্ছে অভিনেতাকে? কেন আজও নিজের বাড়ি তৈরি করতে পারেননি তিনি?

অভিনেতার মতে, এর জন্য তিনিই দায়ী। কারণ অভিনয়টা তিনি ভালবেসে করেন। নিজের প্রতিভা সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে। তাই পয়সা যতোই কম থাক সহজাত আভিজাত্য রয়েছে। যে কোনও পরিচালককে আগে নিজের কাজ দেখাতে বলেন সঞ্জয় মিশ্র। তারপর তিনি ঠিক করেন সেই সিনেমায় অভিনয় করবেন নাকি করবেন না। কাজ যদি ভাল হয় তাহলে টাকার কথাও ভাবেন না। তবে সাম্প্রতিককালে তাঁর জনপ্রিয়তা বেশ বেড়েছে। এই সময়টাকে ব্যবহার করতে চান অভিনেতা। কারণ এখন বলিউডে বিষয়ভিত্তিক সিনেমার কদর বেড়েছে। নায়কের নামে হয়তো এখনও ফার্স্ট ডে ফার্স্ট শো চলে যায়। কিন্তু এখন ‘রাজি’, ‘অক্টোবর’-এর মতো সিনেমাও সমান কদর পাচ্ছে। সমালোচকদের প্রশংসার পাশাপাশি ভাল আয়ও করছে। তাই এই সময়ে কেবল নায়ক-নায়িকা নয়, পার্শ্ব অভিনেতারাও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তাই এখনই আরও বেশি কাজ করতে চান অভিনেতা। চান বেশি টাকা রোজগার করতে। যাতে নিজের একটি বাড়ি কিনতে পারেন।

[প্রেমিকাকে মারধর করে বিপাকে আরমান, ক্ষমা চেয়ে দিলেন বিয়ের প্রস্তাব]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.