Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

OMG! প্রকাশ্যে এমন কাজও করেছিলেন করণ জোহর!

আবার এ লজ্জা নিজমুখে স্বীকারও করলেন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ২০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ২০:৩১

options
link
OMG! প্রকাশ্যে এমন কাজও করেছিলেন করণ জোহর! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক মানুষের জীবনে এমন এক মুহূর্ত থাকে, যা মনে পড়লেই বিব্রত লাগে। এমন কথা, যা কেবল ঘনিষ্ঠ কারও সঙ্গেই শেয়ার করা যায়। তবে করণ জোহরের সে বালাই নেই। নিজের লজ্জার অভিজ্ঞতার কথাও তিনি প্রকাশ্যে বলতে দ্বিধা বোধ করেন না। এমন কাণ্ড তিনি ঘটিয়েছিলেন, যা সম্পর্কে বলতে গিয়ে আজ হাসি পায় অভিনেতার। তবে সে সময় ভীষণ বিব্রত হয়েছিলেন তিনি।

[প্রথম প্রেমের আবেগ নিয়ে প্রকাশ্যে ইশান-জাহ্নবীর ‘ধড়ক’-এর ট্রেলার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী এমন করেছিলেন অভিনেতা-প্রযোজক?

প্রকাশ্যে মলত্যাগ করতে গিয়ে ধরা পড়েছিলেন। হ্যাঁ, এই কম্মটিই বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজক করেছিলেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ নিজেই জানিয়েছেন এ কথা। ঘটনা ২০০০ সালের। পরিচালক তখন ‘কভি খুশি কভি গম’-এর ‘সূরজ হুয়া মধ্যম’ গানের শুটিং করছিলেন। গানের লোকেশন এমন জায়গায় ছিল, যার দূর-দুরান্তে কোনও মানুষের বাস নেই। সেদিন শরীরটা ভাল ছিল না করণের। পেটের অবস্থা খারাপ ছিল। শুটিং করতে করতেই আচমকা প্রকৃতির এমন ডাক আসে যা উপেক্ষা করা পৃথিবীর কারও পক্ষেই সম্ভব নয়। ভ্যানিটি ভ্যান অবশ্য ছিল। কিন্তু সেখানে যাওয়ার জন্য প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে হত করণকে। যা ওই অবস্থায় একেবারেই সম্ভব ছিল না। অগত্যা শুটিং স্পট থেকে কিছুটা দূরে একটি চুনাপাথরের পিছনে শৌচকর্মটি করতে যেতে হয় করণকে।

[মহাদেবের বিকৃত ছবি পোস্টের অভিযোগ, আটক নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই]

নিশ্চিন্ত মনেই কাজ সারছিলেন করণ। পাশে তাকাতেই চমকে ওঠেন। দেখেন, এক ব্যক্তি তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। দেখে ভীষণ বিব্রত হয়েছিলেন প্রযোজক-পরিচালক। বিব্রত ওই লোকটিও হয়েছিলেন। কারণ তিনিও শুটিং ক্রিউ-রই অঙ্গ ছিলেন। আর করণের মতো প্রকৃতির ডাকে তিনিও সাড়া দিতে এসেছিলেন। প্রায় সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নিয়েছিলেন করণ। পরে আর সে ব্যক্তির সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলতে পারেননি। তবে ২০১৮ সালে এসব কথা প্রকাশ্যেই মজার ছলে বলে ফেললেন ধর্মা প্রোডাকশনের মালিক। কারণ এখন সবই স্মৃতি। তাই দ্বিধাও অনেক কম।

[অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি যিশু সেনগুপ্ত, কী বলছেন চিকিৎসকরা?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.