সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাচারকারীদের কবল থেকে প্রায় ১০৫১ বাচ্চাকে উদ্ধার করল ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সহযোগিতায় এই অভিযান শুরু করে পুলিশ৷ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মুসকান-২’৷ তার ফলেই এতগুলি নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হল৷
গত ২৫ জুলাই থেকে শুরু করা হয় এই উদ্ধার অভিযান৷ সারা রাজ্য জুড়ে শিশু পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করতে সক্রিয় হয়ে ওঠে অপরাধদমন শাখা৷ গতবছর ‘মুসকান-১’ অভিযানের ফলে প্রায় ৯০০ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল৷ সেই সাফল্য মাথায় রেখেই দ্বিতীয় দফায় অপারেশনের পরিকল্পনা নেওয়া হয়৷ এবার সাফল্য মিলল আরও বেশি৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের ঘাঁটিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল হাজারেরও বেশি শিশুকে৷
ওড়িশা রাজ্য পুলিশের অপরাধদমন শাখার স্পেশাল ডিজি বি কে শর্মা জানাচ্ছেন, এই সাফল্যের পর খুব তাড়াতাড়ি পরের দফার অপারেশন শুরু হবে৷ ওড়িশার বাইরে আরও ১০টি রাজ্য জুড়ে অভিযান চালানো হবে৷ ২৪ আগস্টের মধ্যে সেই অভিযান সম্পূর্ণ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন