অর্ণব আইচ: গত তিনদিনে শহরে জলে তলিয়ে গেলেন পাঁচজন। আলাদা আলাদা ঘটনায় তাঁদের মধ্যে তিনজন তলিয়ে গিয়েছেন গঙ্গায় ও দু’জন পুকুরে৷ গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকদের একজনের নাম না জানা গেলেও বাকি দুজনের নাম জানা গিয়েছে৷ ভিকি যাদব, বয়স ১৩ ও প্রদীপ হাজরা, বয়স ২৫৷ অন্যদিকে রিজেন্ট পার্ট এলাকায় একই দিনে পুকুরে তলিয়া যাওয়া দুই যুবকের নামও জানতে পেরেছে পুলিশ৷ প্রথমজন, সঞ্জয় সাহা, বয়স ১৬ ও দ্বিতীয়জন সৌরভ মাইতি৷
[লং মার্চের ধাঁচে দিল্লি অভিযানের প্রস্তুতি বামেদের]
প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে৷ গরমের মধ্যে খেলাধুলো করার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল ভিকি যাদব (১৩) নামে এক কিশোর। উত্তর কলকাতার কাশীপুরের সাধু ঘাট থেকে জলে নামে তারা। কিন্তু গঙ্গার স্রোতে তলিয়ে যায় কিশোরটি। মঙ্গলবার থেকেই তার সন্ধানে গঙ্গায় নামেন ডুবুরিরা। কিন্তু মেলেনি তার সন্ধান। বুধবার সকাল থেকেই কাশীপুরের আর পি রোডের বাসিন্দা ওই কিশোরের বাড়ির লোক ও প্রতিবেশীরা তার সন্ধানে নিজেরাই দড়ি বেঁধে সাঁতার কেটে গঙ্গায় নামেন। তাঁদের মধ্যে কয়েকজন কোমরে দড়ি বেঁধে জলে ডুবে উদ্ধারকাজ চালান। কিন্তু তখনও ওই কিশোরের সন্ধান মেলেনি। পাশাপাশি, এদিনে দুপুরে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ হন আরও এক যুবক। পুলিশ জানিয়েছে, প্রদীপ হাজরা (২৫) নামে ওই যুবক পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকার নতুনপাড়ার বাসিন্দা। এক আত্মীয়ের দেহ নিয়ে তিনি শ্মশানে আসেন। শেষকৃত্যের পর আহিরিটোলা ঘাটে তিনি স্নান করতে যান। এদিন দুপুরে বৃষ্টির মধ্যেই তিনি গঙ্গায় নামেন। তখন গঙ্গায় ছিল প্রচণ্ড স্রোত। স্রোতে তলিয়ে যেতে শুরু করেন ওই যুবক। কিছুক্ষণ পর তাঁকে আর দেখা যায়নি। তাঁর সন্ধানেও ডুবুরি নামানো হয়। কিন্তু যুবকের সন্ধান মেলেনি। এদিকে, দু’দিন আগেও গঙ্গায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে যান এক যুবক। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য দেখা যায়। গঙ্গায় পরপর তলিয়ে যাওয়ার ঘটনাগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা]
একইভাবে, আলাদা আলাদা দুটি ঘটনায় বুধবার রিজেন্ট পার্ক এলাকাতেই পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটে পঞ্চাননতলায়৷ সঞ্জয় সাহা (১৬) নামে ওই কিশোরের বাড়ি পূর্ব পুটিয়ারির আনন্দপল্লিতে। একাদশ শ্রেণির ছাত্র সে। দুপুরে বৃষ্টির মধ্যেই বন্ধুদের সঙ্গে পঞ্চাননতলার পদ্মপুকুরে স্নান করতে নামে সে। খুব ভাল সাঁতার না জানা সত্ত্বেও সে মাঝখানের দিকে চলে যায়। এরপরই সে ডুবে যেতে থাকে। সঙ্গে ছিল কয়েকজন বন্ধু। কিছুক্ষণ পর দেহটি পুকুরে ভেসে ওঠে। কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইভাবে রাতেরবেলা সেই রিজেন্ট পার্ক এলাকাতেই স্বান করতে নেমেই জলে ডুবে যায় এক যুবক৷ গতকাল রাতের দীনেশ নগরের ঘটনা। যুবকের নাম সৌরভ মাইতি৷