Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বিজেপি ‘জঙ্গি সংগঠন’, কর্মসমিতির বৈঠক থেকেই কড়া আক্রমণ মমতার

প্ররোচনায় পা না দিয়ে কাজ করার নির্দেশ দলীয় কর্মীদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৮, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৮, ১৯:৩১

options
link
বিজেপি ‘জঙ্গি সংগঠন’, কর্মসমিতির বৈঠক থেকেই কড়া আক্রমণ মমতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই তৃণমূল নেতাদের এনকাউন্টার করার হুমকি দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ইতিমধ্যে এফআইআর-ও হয়েছে তাঁর নামে৷ এবার সেই বিজেপির বিরুদ্ধেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, জঙ্গিদের মতো কাজ করে বিজেপি৷ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করাই তাঁদের ধর্ম৷

[দলের নামে চাঁদা তুললে ৭৫ শতাংশ দিতে হবে, নেতাদের সাফ নির্দেশ মমতার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক৷ সেখানে সদ্য সমাপ্ত পঞ্চায়েতের ফলাফল বিশ্লেষণের পাশাপাশি, আগামি লোকসভা ভোটেরও সুর বেঁধে দেন তৃণমূল নেত্রী৷ ঘাসফুল শিবিরের সাংসদ থেকে বিধায়ক, পুরপ্রধান থেকে পঞ্চায়েত প্রধান সকলের দোষ-গুণ বিচার করেন তিনি৷ মানুষের স্বার্থে কোন দিকে দলের জোর দিয়ে কাজ করা উচিত, কোন দিকে নজর দিতে জনপ্রতিনিধিরা ব্যর্থ, তাও ধরে ধরে উল্লেখ করেন দলনেত্রী৷ লোকসভা ভোটকে টার্গেট করে শীর্ষ নেতাদের মধ্যে ভাগ করে দেন কাজ৷ পাশাপাশি, এই সভা থেকেই বিজেপিকে কড়া আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো৷ কার্যত রাখঢাক না করেই তিনি বলেন, রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি৷ আসলে এটি জঙ্গি সংগঠন৷ মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলাই তাদের লক্ষ্য৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই সমস্ত প্ররোচনা থেকে দলীয় কর্মীদের সাবধান থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

[লং মার্চের ধাঁচে দিল্লি অভিযানের প্রস্তুতি বামেদের]

প্রসঙ্গত, সম্প্রতি জলপাইগুড়ির একটি জনসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রবল আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীর ঘোষ৷ আক্রমণের সীমা ছাড়িয়ে শাসক দলের কর্মীদের এনকাউন্টার করে হত্যা করার হুমকি দেন তিনি৷ এই নিয়ে প্রবল নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে৷ ইতিমধ্যে রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর৷ তবে পঞ্চায়েত ভোট ঘোষণার অনেক আগে থেকেই তৃণমূল-বিজেপি দ্বৈরথ শুরু হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে৷ যা বৃহৎ আকার ধারণ করে ফলাফল ঘোষণার পর৷ সংবাদ শিরোনামে উঠে আসে পুরুলিয়া৷ যেখানে পঞ্চায়েত ভোটে সবচেয়ে ভালো ফল করেছে রাজ্য বিজেপি৷ গত মাসের ৩০ তারিখ ও চলতি মাসের ২ তারিখ একই কায়দায় পুরুলিয়ায় খুন হন দুই বিজেপি কর্মী৷ তাঁদের নাম যথাক্রমে দুলাল কুমার ও ত্রিলোচন মাহাতো৷ যার আঁচ গিয়ে পৌঁছায় জাতীয় রাজনীতিতে৷ টুইট করে ঘটনার নিন্দা করেন খোদ সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ৷ আসন্ন রাজ্য সফরে দুই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর৷ ইতিমধ্যেই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি৷

এছাড়া, কয়েকদিন আগেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে উগ্র ধর্মীয় সংগঠন বলে ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে উল্লেখ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ যা নিয়েও প্রবল বিতর্ক তৈরি হয়েছিল দেশ জুড়ে৷ এর তীব্র প্রতিবাদও জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.