Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দুই দশক পর আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাবেন রেখা, জানেন কীভাবে?

নিজেই জানালেন এভারগ্রিন অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৮, ২০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৮, ২০:৩০

options
link
দুই দশক পর আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাবেন রেখা, জানেন কীভাবে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে যতদিন যায় ততই স্বাদ বাড়ে ওল্ড ওয়াইনের। অভিনেত্রী রেখাকে সেই ওল্ড ওয়াইনের সঙ্গে তুলনা করলে ভুল কিছু বলা হবে না। মনে ঢেউ জাগানো হাসি দিয়েই বয়সকে তুড়ি মেরে যৌবন ধরে রেখেছেন কিংবদন্তি নায়িকা। তাই তো এখনও কোনও অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে ক্যামেরার লেন্স তাঁর দিক থেকে মুখ ফেরাতে চায় না। এহেন রেখাকে এবার আর শুধু অ্যাওয়ার্ড দিতে নয়, দেখা যাবে অন্য এক ভূমিকায়। ২১ বছর পর আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান দেখা যাবে রেখার ডান্স পারফরম্যান্স।

[প্রেম আর সম্পর্কের নরম আলো মেখে কেমন হল প্রতীমের ‘আহারে মন’?]

রুপোলি পর্দায় কখনও উমরাও জান হয়ে মাতিয়েছেন। তো কখনও ‘সালাম-এ-ইশক্’ গানে তাঁর নাচ সিনেপ্রেমীদের মন ভরিয়েছে। ৭০-এর দশকে রূপে-গুণে-নাচে-অভিনয়ে হিন্দি ছবির জগতে নিজের ছাপ ফেলেছিলেন রেখা। সেই রেখা শেষবার ১৯৯৭ সালে আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতিয়েছিলেন। ২১ বছর পর চিরতরুণী অভিনেত্রী ফের পারফর্ম করবেন ব্যাংকক হতে চলা ১৯ তম আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে। তাঁর নাচ দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রণবীর নয়, ‘সঞ্জু’র চরিত্রে বলিউডের এই নায়ককেই পছন্দ ছিল প্রযোজকের]

বয়স ৬৩। এই বয়সে অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করার ক্ষমতা ক’জনেরই বা হয়ে থাকে? সেই অসম্ভবই সাধন করে অবাক করতে চলেছেন রেখা। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই নাচের জন্য নিজের পোশাকের অর্ডার দিয়েছেন রেখা। এই প্রথম রেখার জন্য পোশাক ডিজাইন করার সুযোগ পেয়েছেন মণীশ মালহোত্রা। কিন্তু কোন গানে নাচতে দেখা যাবে তাঁকে? না, আপাতত সেসব বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। তবে দর্শকদের জন্য যে চমক থাকছে, তা রেখার কথাতেই স্পষ্ট। সাংবাদিক সম্মেলনে বলেন, “আমার আরেক নাম রহস্যময়ী (মিস্ট্রি)। এখনই যদি সব বলে দি, তাহলে কী করে হবে?” রেখা ছাড়াও আসন্ন আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ মাতাবেন রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, লুলিয়া ভান্তুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন এবং ববি দেওল। তবে চোটের কারণে শাহিদ কাপুরের পারফরম্যান্স দেখা হবে না দর্শকদের। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে করণ জোহর এবং রীতেশ দেশমুখকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.