Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত ৮

 মৃতদের মধ্যে তিনজন মহিলা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৬, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৬, ১৪:৩৪

options
link
ভয়াবহ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত ৮ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্যুরিস্ট বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার তামিলনাড়ুর ত্রিচি জেলার ভালানাডুতে মৃত্যু হল ৮ জনের৷ মৃতদের মধ্যে তিনজন মহিলা৷ মাদুরাই-ত্রিচি জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন৷

মোট ৬৫ জন যাত্রী ট্রাকে চেপে কোভিলপাট্টি গ্রামে একটি মন্দিরে যাচ্ছিলেন৷ মাদুরাই থেকে ত্রিচিগামী বাসটিতে অবশ্য কোনও যাত্রী ছিলেন না৷ স্থানীয় সূত্রে খবর, মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের৷ মাটিতে আছড়ে পড়ে বেশ কয়েকজন আহত হন৷ আহতদের ত্রিচির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ ত্রিচির জেলাশাসক কে এস পালানিসামি উদ্ধারকার্যে নেতৃত্ব দেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.