Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

আত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ হোমগার্ডের

ভয় দেখিয়ে মহিলা হোমগার্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ১৮:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ১৮:২৬

options
link
আত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ হোমগার্ডের zoom

নন্দন দত্ত, সিউড়ি: একজন কনস্টেবল৷ আর একজন মহিলা হোমগার্ড৷ কাজের সূত্রেই দু’জনের ঘনিষ্ঠতা৷ এক আত্মীয়কে পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে কনস্টেবল টাকা নিয়েছেন বলে অভিযোগ৷ মহিলা হোমগার্ডের দাবি, টাকা নিলেও, চাকরি করে দিতে পারেননি তিনি৷ উলটে টাকা চাইতে গেলে অভিযুক্ত ও তাঁর স্ত্রী বেধড়ক মারধর করেছেন৷ হাসপাতালে ভরতি ওই মহিলা হোমগার্ড৷ শুধু তাই নয়, ভয় দেখিয়ে তাঁকে শারীরিক সম্পর্কে স্থাপনে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ৷ ঘটনাস্থল বীরভূম সিউড়ি৷ এখনও পর্যন্ত থানায় অবশ্য লিখিত অভিযোগ দায়ের হয়নি৷

[মায়ের কাপড় নিয়ে খেলতে খেলতে গলায় ফাঁস, মৃত্যু শিশুকন্যার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগকারী ও আক্রান্ত দু’জনেই সিউড়ি থানায় কর্মরত৷ মহিলা হোমগার্ডের দাবি, সিউড়ি থানায় চাকরি করতে গিয়েই অভিযুক্ত কনস্টেবলের সঙ্গে আলাপ হয় তাঁর৷ কিন্তু, ওই কনস্টেবল যে বিবাহিত, সেকথা জানতেন না তিনি৷ ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে৷ লজে গিয়ে একসঙ্গে সময়ও কাটিয়েছেন তাঁরা৷ সেখানে বান্ধবীর অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি ছবি ক্যামেরাবন্দি করেন অভিযুক্ত কনস্টেবল৷ আক্রান্তের অভিযোগ, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার দিতেন তিনি৷ বলতেন, তাঁর শারীরিক সম্পর্ক না রাখলে, অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দেবেন৷ এভাবেই চলছিল৷ এরপর এক আত্মীয়কে পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে ওই মহিলার কাছ থেকে অভিযুক্ত টাকা নেন বলে অভিযোগ৷

বীরভূমের সিউড়ি থানার ওই মহিলা হোমগার্ডের দাবি, টাকা নিয়েও চাকরি করে দিতে পারেননি অভিযুক্ত কনস্টেবল৷ সোমবার সন্ধ্যায় যখন টাকা চাইতে অভিযুক্তের বাড়িতে যান, তখন তিনি ও তাঁর স্ত্রী বেধড়ক মারধর করেন৷ এমনকী, ওই মহিলার সঙ্গে সম্পর্কের কথাও ওই কনস্টেবল অস্বীকার করেন বলে অভিযোগ৷ গুরুতর জখম ওই মহিলা হোমগার্ড এখন ভরতি সিউড়ি হাসপাতালে৷ এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি৷ তবে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷

ছবি: বাসুদেব ঘোষ

[‘যাবেন না স্যর’, থানার বড়বাবুর পথ আটকে গোটা গ্রাম]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.