Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

দীপিকা নয়, রণবীর পেয়েছেন নতুন ‘লাভ ইন্টারেস্ট’!

নয়া ভিডিওয় কেমন ঝড় তুললেন নায়ক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৬, ২০:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০১৬, ২০:৪৫

options
link
দীপিকা নয়, রণবীর পেয়েছেন নতুন ‘লাভ ইন্টারেস্ট’! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল টুইটারে হইচই! টুইট করেছিলেন রণবীর সিং! জানিয়েছিলেন, তিনি অপেক্ষা করছেন এক গরম গরম সারপ্রাইজ নিয়ে। ঠিক রাত ৮টায় সেই রহস্য ফাঁস করবেন তিনি।
তা, কেউ কথা রাখুক আর না-ই রাখুক, রণবীর কিন্তু রেখেছেন। ঠিক ৮টায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন কী!
উঁহু, তিনি দীপিকা নন! রণবীর এখন মজেছেন বিশুদ্ধ সুস্বাদে। কেলগস ওটের নয়া স্বাদ তাঁর জীবনে নিয়ে এসেছে নতুন এক উন্মাদনা।
তবে, বিজ্ঞাপনী ভিডিওয় সাংবাদিকদের নিয়ে বেশ ছেলেখেলা করেছেন রণবীর। তাঁর গরম গরম টুইটের কী মানে করতে পারেন সাংবাদিকরা, তা নিয়ে মশকরা করেছেন এক দফা!
যাই হোক, আপনি নিচের ভিডিওয় ক্লিক করে দেখে নিতে পারেন রণবীরের সেই খাদ্য-খাদক সম্পর্ক! রণবীর আপনাকে হতাশ করবেন না- বাজি ধরে বলা যায়!

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.