Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
32 beers from the 32 participating countries

৩২ দেশের ৩২রকমের বিয়ার, দল ছিটকে গেলেই অভিনব সেলিব্রেশন এই ভদ্রলোকের

নেটদুনিয়ায় ভাইরাল এই ছবি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১৯:৫৪

options
link
৩২ দেশের ৩২রকমের বিয়ার, দল ছিটকে গেলেই অভিনব সেলিব্রেশন এই ভদ্রলোকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিকল্পনা ছিল বিশ্বকাপটাকে একটু অন্যভাবে উপভোগ করার৷ সেই মতো আগে থেকেই সব বন্দোবস্ত করেছিলেন৷ আর টুর্নামেন্ট শুধু হতেই সেই পরিকল্পনা সুপারহিট৷ এক্কেবারে খবরের শিরোনামে এই ভদ্রলোক৷

ভদ্রলোকের নাম গাস হালি৷ বাড়ি ব্রিটেনের চেল্টেনহ্যাম টাউনে৷ বিশ্বকাপের সূচনা লগ্ন থেকেই যাঁর কীর্তি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন তিনি৷ সেখানেই ধরা পড়েছে তাঁর কীর্তি৷ দেখা যাচ্ছে, ৩২টি আলাদা বিয়ারের বোতল সাজিয়ে বসেছেন৷ ব্যাপারটা কী? এক রাতেই সব সাবার করার মতলব নাকি? না, আসলে রাশিয়া বিশ্বকাপে যে সমস্ত দেশ অংশ নিয়েছে, সেই প্রত্যেকটি দেশের জন্য বরাদ্দ একটি করে বিয়ার৷ বিশ্বকাপ থেকে যখন যে দল ছিটকে যাচ্ছে, তখন সেই দেশের বিয়ারের ছিপি খুলছেন তিনি৷ তবে বিয়ারগুলি যে সে বিয়ার নয়৷ অংশগ্রহণকারী ৩২ টি দেশ থেকে আনা সেখানকার জনপ্রিয় বিয়ারটি৷ স্পেন, জার্মানি, ফ্রান্সের নামজাদা বিয়ার পাওয়া খুব একটা কঠিন কাজ নয়৷ তবে ইরান বা সৌদি আরবের মতো অ্যালকোহল মুক্ত দেশ থেকেও বিয়ার সংগ্রহ করেছেন তিনি৷ নিঃসন্দেহে নিজের ফুটবলের রাতগুলিকে রঙিন করে তুলতে, রীতিমতো পড়াশোনা করেছেন হালি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিশ্বকাপ থেকে বিদায়ের ‘শাস্তি’, সেনায় যোগ দিতে হবে দঃ কোরিয়ান ফুটবলারদের!]

বিশ্বকাপ এগোনোর সঙ্গে সঙ্গে খালি হচ্ছে একটি করে বিয়ারের বোতলও৷ তবে হালির ছবি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে৷ এমন পোস্টে ক্ষুব্ধ সৌদি সমর্থকরা৷ তাঁদের দাবি, সৌদি মদমুক্ত দেশ৷ তাই তাঁদের ছিটকে যাওয়াকে এভাবে সেলিব্রেট করা ঠিক নয়৷ তবে বাকি বিয়ারগুলি বেশ আয়েস করে পান করলেও ইংল্যান্ড ছিটকে যাওয়াও কি একইভাবে সেলিব্রেট করবেন তিনি? সে উত্তরের জন্য আরও একটু অপেক্ষা করতেই হবে৷ আরও একটি বিষয় জানতে উৎসুক ফুটবলপ্রেমীরা৷ ১৫ জুলাই তাঁর সংগ্রহের কোন বোতলটি শেষমেশ বেঁচে যায়৷

[কলঙ্কিত ফুটবল স্পিরিট, গ্যালারিতেই হাতাহাতি ব্রাজিল-সার্বিয়ার সমর্থকদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.