Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

অভিনেতা চিন্ময় রায়ের অবস্থা স্থিতিশীল, আগামিকাল অস্ত্রোপচার

মাথা ঘুরেই ছাদ থেকে পড়ে যান অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৮, ১৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৮, ১৯:৫৫

options
link
অভিনেতা চিন্ময় রায়ের অবস্থা স্থিতিশীল, আগামিকাল অস্ত্রোপচার zoom

অভিরূপ দাস: লো-প্রেশারের কারণেই মাথা ঘুরে ছাদ থেকে পড়ে যান অভিনেতা চিন্ময় রায়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। এমনটাই জানিয়েছেন অভিনেতার ছেলে শঙ্খ রায়। পাঁচতলা থেকে নিচে পড়ায় অভিনেতার মাথায় মাল্টিপল ইনজুরি হয়েছে। একই সঙ্গে ভেঙেছে হাত ও পা। সোমবার ভাঙা হাত পায়ের অস্ত্রোপচার হবে বলে খবর।

[ছাদ থেকে পড়ে গুরুতর আহত অভিনেতা চিন্ময় রায়, ভরতি হাসপাতালে]

উল্লেখ্য, শনিবার সন্ধ্যাতেই গল্ফগ্রিনের আবাসনের ছাদ থেকে পড়ে যান আটাত্তর বছরের অভিনেতা। তড়িঘড়ি তাঁকে বাইপাসের আরএন টেগোর হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবারই আঘাতের পরিস্থিতি দেখে মাথায় সিটিস্ক্যানের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় অভিনেতাকে আসিসিউতেই রাখা হয়। একদিন পর একটু ভাল আছেন অভিনেতা। রাত পোহালেই অস্ত্রোপচার। খুব শিগগির সুস্থ হয়ে বাড়ি ফিরবেন চিন্ময় রায়। এমনটাই মনে করছেন তাঁর পরিজনরা। এদিকে এখনও পর্যন্ত অভিনেতার সুস্থতা নিয়ে মুখ খোলেননি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। তবে কি কারণে তিনি পড়ে যান, সে তথ্য কাল পর্যন্ত অজানাই ছিল। এদিন অভিনেতার ছেলের দাবি, ছাদে হাঁটতে গিয়েই মাথা ঘুরে তিনি পড়ে গিয়েছেন। বয়সজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরেই কাহিল এই অভিনেতা। সঙ্গে রয়েছে মারাত্মক লো-প্রেশারের সমস্যা। শনিবার সন্ধ্যার পর ছাদে পায়চারি করতে গিয়েই আচমকাই তাঁর মাথা ঘুরে যায়। তাতেই এই বিপত্তি ঘটে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[যে ব্যোমকেশ নেই বইয়ের পাতায়, সিনেমায় সে কোন সত্যের সন্ধানে?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.