সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজে যাওয়ার সময় বাবার খেয়ালই ছিল না গাড়িতে ঘুমিয়ে রয়েছে তাঁর ৭ মাসের শিশুটি৷ কাজে যাওয়ার সময় ছেলেকে যে কেয়ার সেন্টারে রাখতে হবে, সেটাও ভুলে গিয়েছিলেন বাবা৷ তাই সাত মাসের সন্তানটি রয়ে গেল এসইউভি গাড়িতেই৷ভোর ৬ টা ১৫ থেকে দুপুর ৩ টে অবধি গাড়িতেই আটকা পড়ে রইল শিশুটি৷ বন্ধ গাড়িতে এক সময় দম আটকে মৃত্যু হল তার৷
শুক্রবার মার্কিন মুলুকের হেলটসে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি৷ জানা গিয়েছে দুপুরে ওই অঞ্চলে গাড়ির ভিতরে প্রায় ১০০ ডিগ্রির কাছে তাপমাত্রা পৌঁছেছিল৷ আর তাতেই হিটস্ট্রোকে মারা যায় শিশুটি৷
এমন ঘটনা ওই অঞ্চলে বিশেষ অস্বাভাবিক নয়৷ কখনও বাবা-মা’র অবহেলায় কিংবা অতিরিক্ত গরমে এমন দুর্ঘটনার শিকার হয় ছোট শিশুরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন