Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

বিরাটকে বল করার চেয়ে পিতৃত্বের দায়িত্ব অনেক শক্ত, পাক পেসারের মন্তব্যে বিতর্ক

'সেরা ব্যাটসম্যান নন কোহলি!'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৮, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৮, ১৮:৫৬

options
link
বিরাটকে বল করার চেয়ে পিতৃত্বের দায়িত্ব অনেক শক্ত, পাক পেসারের মন্তব্যে বিতর্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? এ প্রশ্ন যদি করা হয় অধিকাংশ ক্রিকেটপ্রেমীই একবাক্যে উত্তর দেবেন, আর কেউ নন বিরাট কোহলি। একটা সময় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জো রুট, বা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন কোহলির প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এলেও এখন তাদের থেকে কয়েক যোজন এগিয়ে গিয়েছেন ভারত অধিনায়ক। কিন্ত তা মানতে নারাজ পাকিস্তান পেসার মহম্মদ আমির। আমিরের মতে বিরাট নন, বিশ্বের সবচেয়ে কঠিনতম ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তাঁর বিরুদ্ধে বোলিং করতেই সবচেয়ে অসুবিধায় পড়তে হয় বোলারদের।

[জানেন, মাঠে স্রেফ গড়াগড়ি দিয়েই কতটা সময় কাটিয়েছেন নেইমার?]

বিরাট কোহলি এবং মহম্মদ আমিরের এই লড়াই অবশ্য ক্রিকেট বিশ্বে নতুন কিছু নয়। ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম সেরা এই পেস বোলার এবং অন্যতম সেরা ব্যাটসম্যানের মধ্যে বাক্য বিনিময় শুরু হয়েছে। প্রথম দিকে অবশ্য একে অপরকে শ্রদ্ধা করতেন দুজনেই। ২০১৬ এশিয়া কাপের আগে এই বিরাটকেই বিশ্বসেরা ব্যাটসম্যান বলেছিলেন আমির। আবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমিরকে বিশ্বের অন্যতম সেরা পেসার বলেছিলেন বিরাট। কিন্তু ছবিটা বদলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের পর। শ্রদ্ধা বদলে যায় বীতশ্রদ্ধায়। তবে, বিরাট অবশ্য প্রকাশ্যে আমিরকে নিয়ে অপমানজনক কোনও মন্তব্য করেননি। কিন্তু এবার আমির যা বললেন তাতে অপমানিত বোধ করতেই পারেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিশ্বকাপে দেশকে উৎসাহ দিতে ক্রোট প্রেসিডেন্ট যা করলেন জানলে গর্ব হবে]

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, তাঁর মতে দুনিয়ার সব থেকে কঠিন ব্যাটসম্যান স্টিভ স্মিথ, বিরাট কোহলির থেকে তাঁকে বল করা কঠিন কাজ। ওই একই সাক্ষাৎকারে আরও একটি বিতর্কিত মন্তব্য করেন আমির। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পিতৃত্ব না কোহলিকে বল করা, কোনটি বেশি কঠিন কাজ?   প্রশ্নের উত্তরে আমির বলেন, পিতৃত্ব, পিতৃত্বের দায়িত্ব কোহলিকে বল করার থেকে অনেক বেশি। আমিরের এই মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হচ্ছে নেটদুনিয়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.