Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ব্যান্ডেল স্টেশনে বসে হস্তমৈথুন, ফেসবুক লাইভে বিকৃতকামীকে চেনালেন তরুণী

মহিলাদের দেখেই অঙ্গভঙ্গি শুরু করেছিল ওই মধ্যবয়স্ক ব্যক্তি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ০৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ০৯:১৬

options
link
ব্যান্ডেল স্টেশনে বসে হস্তমৈথুন, ফেসবুক লাইভে বিকৃতকামীকে চেনালেন তরুণী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত বাসের পর এবার ভরা স্টেশন। ফের প্রকাশ্যে হস্তমৈথুনের ঘটনা বাংলায়। এবার ঘটনাস্থল ব্যান্ডেল স্টেশন। সেখানেই মহিলাদের দেখে এই কাজ করছিল এক মধ্যবয়স্ক ব্যক্তি। ফেসবুক লাইভ করে সেই বিকৃতকামীকে সামনে আনলেন এক তরুণী।

[  সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি ভাইরাল করল যুবক, আত্মহত্যার চেষ্টা নাবালিকার ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, রবিবার হাওড়াগামী লোকাল যখন ব্যান্ডেল স্টেশনে দাঁড়ায় তখন মহিলাদের লক্ষ্য করে ওই মধ্যবয়স্ক ব্যক্তি কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। প্রথমে মহিলারা দেখেও কোনও প্রতিবাদ করেননি। এই সময় প্রকাশ্যেই হস্তমৈথুন শুরু করে মধ্য পঞ্চাশের ওই ব্যক্তি। তখনই এক তরুণী নিচে নেমে আসেন। ফেসবুক লাইভ শুরু করেন। তাঁরা জানাচ্ছেন, আজকাল সকলেই প্রমাণ চান। মুখের কথা কেউ বিশ্বাস করতে চান না। তাই একেবারে হাতেনাতে প্রমাণ দিতেই প্রযুক্তির দ্বারস্থ হন তিনি। ফেসবুক লাইভ করা শুরু করেন তিনি। সে সময় রেল পুলিশ কাছাকাছিই ছিল। তরুণীকে ভিডিও করতে দেখে তাঁরা এগিয়ে আসেন। অন্যান্য মহিলারাও সেই সময় প্রতিবাদ শুরু করেন। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে ধরতে যায়। কিন্তু কোনওক্রমে সে পালিয়ে যায়। চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর ওই ব্যক্তির আর হদিশ মেলেনি। তবে পুলিশ জানাচ্ছে, ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। বর্ধমান জিআরপি-কে পুরো বিষয়টি জানানো হয়েছে।

[  কথা রাখেনি প্রশাসন, চাঁদা তুলে ১৫ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ স্থানীয়দের ]

দিনকয় আগেই চলন্ত বাসে তরুণীদের লক্ষ্য করে হস্তমৈথুন শুরু করেছিল এক মধ্যবয়স্ক ব্যক্তি। সেবারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই ঘটনা সকলের সামনে তুলে আনেন দুই তরুণী। ভাইরাল হয় ভিডিও। গোটা রাজ্যেই রীতিমতো প্রতিবাদের ঝড় ওঠে। পরে ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.