Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বান্ধবীর সাহায্যে তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী

অভিযোগ দায়ের বউবাজার থানায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৯:৩১

options
link
বান্ধবীর সাহায্যে তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী zoom

অর্ণব আইচ: ফের শহরে ধর্ষণের অভিযোগ। এবার এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন ২৪ বছরের তরুণী। রবিবার রাতে স্বেচ্ছাসেবী সংস্থার অফিসেই তাঁকে ধর্ষণ করা হয় বলে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ধর্ষণের কাজে অভিযুক্তকে সাহায্য করে আরও এক তরুণী। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাকে সঙ্গ দেওয়া মহিলা এখনও অধরা।

[শহরের রাস্তায় গ্যাংওয়ার, সমাজবিরোধীদের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তরুণীর অভিযোগ, এক বন্ধুর মারফৎ ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। রবিবার রাতে নির্মল চন্দ্র স্ট্রিটের ওই স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে যান তিনি। বিল্ডিংয়ের তিনতলায় অফিসটি। নাম অপারেশন রেসকিউ প্রজেক্ট। তরুণীর সঙ্গে তাঁর বান্ধবীও ছিল। সে আগে থেকেই জানত এমন কাজ করা হবে। সেই পরিকল্পনা করেই ওই অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। বান্ধবীর উপস্থিতিতেই তরুণীকে ধর্ষণ করা হয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে সোমবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। হাওড়ায় বাড়ি ওই যুবকের। কিন্তু তার সঙ্গ দেওয়া বান্ধবী এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

[পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল ব়্যালি কৃষকদের, উদ্যোগ তৃণমূলের]

৩৭৬ ডি ধারায় যুবক ও তার বান্ধবীর বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বউবাজার থানায়। তরুণীর অভিযোগ অনুযায়ী যেহেতু ধর্ষণের সময় বান্ধবী উপস্থিত ছিল, সেহেতু গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ধৃতকে খুব শিগগিরিই আদালতে তোলা হবে। তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।

[ফাঁকা বাড়িতে ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার বাংলার অধ্যাপক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.