Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ভারতেও অবৈধ সন্তান আছে ইমরানের! বিস্ফোরক প্রাক্তন স্ত্রী

প্রাক্তন পাক ক্রিকেটারের গোপন জীবন প্রকাশ্যে আনলেন রেহাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১২

options
link
ভারতেও অবৈধ সন্তান আছে ইমরানের! বিস্ফোরক প্রাক্তন স্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দশ মাসের মধ্যেই বিচ্ছেদ হয়েছে। ইমরান-রেহাম সম্পর্ক কাগজেকলমে অতীত। তবে প্রাক্তন ক্রিকেটারের গোপন জীবনে এবার আলো ফেলে হইহই বাধিয়ে দিয়েছেন তাঁরই প্রাক্তন স্ত্রী রেহাম খান। জানালেন, প্রাক্তন পাক ক্রিকেটারের গোটা পাঁচেক অবৈধ সন্তান আছে। তাঁদের কেউ কেউ আবার ভারতীয়ও।

[  OMG! বিকিনি পরে ফটোশুট করতে গিয়ে হাঙরের কবলে মডেল ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আত্মজীবনী লিখেছেন রেহাম খান। অবধারিতভাবে সেখানে উঠে এসেছে তাঁদের দশ মাসের দাম্পত্যের কিসসা। আর সেখানেই পরতে পরতে বিস্ফোরক তথ্য তুলে রেখেছেন রেহাম। তাঁর কাছে ইমরান স্বীকার করেছিলেন যে, তাঁর একাধিক অবৈধ সন্তান আছে। রেহাম পালটা প্রশ্ন করেছিলেন, তাঁরা কি সকলেই শ্বেতাঙ্গ? উত্তরে কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছিলেন, সকলেই নন। কেউ কেউ ভারতীয়ও আছেন। তাঁদের মধ্যে বড়টির বয়স ৩৪ বছর। বর্তমানে রাজনীতির সঙ্গেও যুক্ত ইমরান। সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। এই তথ্য যে ইমরানকে অস্বস্তিতে ফেলবে তা বলাই যায়।

[  মার্কিন হুমকি অগ্রাহ্য করে ভারতকে জ্বালানি তেল দেবে ইরান ]

প্রাক্তন টেলিভিশন অ্যাঙ্কর রেহামের সঙ্গে ইমরানের বিয়ে হয় ২০১৫ সালের জানুয়ারিতে। কিন্তু দশ মাসের মাথাতেই দাম্পত্যে ইতি টানেন তাঁরা। এর আগে এক সাক্ষাৎকারে রেহাম জানিয়েছিলেন, কেউ কারও বেডরুমে কী করছেন তা নিয়ে কারও মাথাব্যথা থাকার কথা নয়। কিন্তু সেই ব্যক্তি যখন রাজনীতির সঙ্গে বা দেশের শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত তখন আর বিষয়টি কারও ব্যক্তিগত বা স্রেফ অন্দরের কাহিনি হয়ে থাকে না। এই বিষয়গুলো তখন আর শুধু পরকীয়ার ঘটনা হয়ে থাকে না। সেই ভাবনা থেকেই ইমরানের গোপন জীবনে আলো ফেলেছেন রেহাম। তাঁর বক্তব্য, ‘যে লোকটাকে আমি বিয়ে করছি তাঁকে কেন বিয়ে করেছি, এটা প্রত্যেকটা মেয়েরই জানা উচিত। আমি তাই আমার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। যাতে  প্রত্যেকে সচেতন থাকতে পারেন।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.