Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে মরণঝাঁপ যুগলের

প্রসেনজিৎ ও প্রতিমা দু’জনেই বিবাহিত৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৮, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৮, ১৪:২৪

options
link
পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে মরণঝাঁপ যুগলের zoom

সৌরভ মাজি, কালনা: পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল৷ মৃত যুবকের নাম প্রসেনজিৎ হাজরা (২৭) ও যুবতী প্রতিমা দাস (১৮)। কালনা জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গুপ্তিপাড়া ও কালনার মাঝামাঝি রেললাইনের ধার থেকে ওই যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সাইকেলও মিলেছে। প্রসেনজিৎ ও প্রতিমা দু’জনেই বিবাহিত৷

[ভালবেসে বিয়ে করেও কেন খুন কোন্নগরের শুভলগ্নাকে? চাঞ্চল্যকর স্বীকারোক্তি সুলতানের]

প্রসেনজিতের একটি ছেলেও রয়েছে৷ দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল৷ প্রসেনজিৎ মালপাড়ায় মোবাইলের দোকান চালাতেন। বৃহস্পতিবার বিকেলে সাইকেল নিয়ে গুপ্তিপাড়ার দিকে চলে গিয়েছিলেন প্রতিমা। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুজি শুরু করে দেন৷ শুক্রবার সকালে জিআরপি গুপ্তিপাড়া ও কালনা স্টেশনের মাঝে কুলিয়াদহ এলাকায় রেললাইনের ধারে দু’জনের দেহ পড়ে থাকার খবর দেয়৷ পরে রেলপুলিশ দেহজোড়া তুলে ময়নাতদন্তে পাঠায়৷ কিন্তু, হঠাৎ কেন দু’জনে একসঙ্গে আত্মঘাতী হলেন, এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ধর্ষণের পর কিশোরীর মুখে অ্যাসিড ঢেলে খুনের অভিযোগ, বীরভূমের মল্লারপুরে তীব্র চাঞ্চল্য]

গত মাসেই পুরুলিয়ায় আত্মঘাতী হন এক দম্পতি৷ যুবক-যুবতীর প্রেম মেনে নিতে পারেনি ছেলের পরিবার। তাই জীবনের বৃত্ত থেকে নিজেদেরকে সরিয়েই নিলেন যুগল। গলায় ফাঁস লাগিয়ে তাঁদের দেহ ঝুলতে দেখা যায় পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের কাছে। ঘটনাস্থল স্থানীয় লায়েকডি মোড় থেকে ডানদিকে হুড়া থানার কুলগড়া-নডিহা যাওয়ার রাস্তায় একটি পুকুরের পাশের জাম গাছ। সেই গাছেই মুখোমুখি একই ওড়নায় গলায় ফাঁস লাগানো দেহ দু’টি দেখতে পান বাসিন্দারা। মৃত যুগলের নাম তুলসীচরণ মাহাতো (২২) ও সাবিত্রী বাউরি (১৮)। মুখে মুখে আত্মহত্যার ঘটনা চাউর হতে এলাকায় ভিড় জমতে শুরু করে। খবর দেওয়া হয় নিকটবর্তী হুড়া থানায়। পুলিশ দেহদুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়৷

[শৈশবেই অপরাধে হাত পাকানো, নদিয়ায় ‘কঙ্কাল কারিগর’-এর গ্রেপ্তারিতে খুলছে জট]

ছবি-রিন্টু ব্রহ্ম৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.