Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে হুগলির স্কুল শিক্ষক

প্রতারিত যুবক কলকাতার বাসিন্দা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১০:০২

options
link
চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে হুগলির স্কুল শিক্ষক zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক প্রাথমিক শিক্ষক। প্রতারিত ব্যক্তি হেয়ার স্ট্রিট থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সন্দীপ বন্দ্যোপাধ্যায় নামে ওই শিক্ষককে হুগলির উত্তরপাড়ার মাখলা মানিকতলা এলাকার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে৷

[আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার ফরওয়ার্ড ব্লক নেতা রেবতী মোহন ভট্টাচার্য]

অভিযুক্ত সন্দীপ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের এক স্কুলে শিক্ষকতা করত৷ সন্দীপের স্ত্রীও একজন স্কুল শিক্ষিকা৷ কলকাতার এক যুবকের সঙ্গে আলাপ হয় সন্দীপের৷ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় সন্দীপ৷ অভিযোগ, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণাও করে সে৷ টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই কলকাতার ওই যুবকের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেয় সে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সন্তানহারার সঙ্গেও প্রতারণা, আর্থিক অনুদানের ৩ লক্ষ টাকা আত্মসাৎ আইনজীবীর]

বেশ কয়েকদিন পর পুলিশের দ্বারস্থ হন প্রতারিত৷ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ অভিযোগের ভিত্তিতে সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷  উত্তরপাড়ার মাখলা মানিকতলার একটি বহুতলে বসবাস করত সন্দীপ৷ তার ফ্ল্যাটেও হানা দেয় পুলিশ৷ সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে৷ ধৃতের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ৷

[বিটকয়েনে কোটি টাকার প্রতারণা, পুণে থেকে গ্রেপ্তার তিন]

গোটা ঘটনায় হতবাক সন্দীপের প্রতিবেশীরা৷ তাঁরা জানান, এলাকায় কারও সঙ্গে বিশেষ সম্পর্ক রাখতেন না সন্দীপ ও তাঁর স্ত্রী৷ বিলাসবহুল জীবনধারাতেই অভ্যস্ত ছিলেন ওই দম্পতি৷ নিজেদের গাড়ি ছিল না৷ তবে অ্যাপ ক্যাবে করেই বিভিন্ন জায়গায় যাতায়াত করত সন্দীপ৷ শিক্ষক হিসাবে এলাকায় পরিচিতি ছিল সন্দীপের৷ সে যে এমন কাজে জড়িত তা কল্পনাও করতে পারছেন না সন্দীপের প্রতিবেশীরা৷

[লটারির নামে প্রতারণার শিকার, কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী] 

সন্দীপকে জেরা করছে পুলিশ৷ শুধু কলকাতার এই যুবক নাকি আরও কারও সঙ্গে প্রতারণা করেছে সে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ সন্দীপের এই কুকর্মের সঙ্গে আরও বড় কোনও জড়িত রয়েছে কী না, সে বিষয়েও অভিযুক্তকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ৷ প্রতারিত যুবকের সঙ্গে সন্দীপের স্ত্রীরও আলাপ ছিল৷ তিনিও এই ঘটনায় জড়িত কী না তাও খতিয়ে দেখা হচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.