Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

প্রাক্তন প্রেমিকার বন্ধুর মার, সিউড়িতে অপমানে আত্মঘাতী কলেজ পড়ুয়া

মর্মান্তিক!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০১৮, ১৮:০৮

options
link
প্রাক্তন প্রেমিকার বন্ধুর মার, সিউড়িতে অপমানে আত্মঘাতী কলেজ পড়ুয়া zoom

নন্দন দত্ত, সিউড়ি:  আড়াই বছরের সম্পর্কে ইতি৷ অন্য যুবকের সঙ্গে প্রেমিকার ঘনিষ্ঠতা৷ সবটাই মুখে বুজে সহ্য করে নিয়েছিলেন৷ শেষ কিনা ওই যুবতীর  নতুন বন্ধু মারধর করল! মানসিক আঘাতটা আর সহ্য হল না৷ নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক যুবক৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে৷ প্রাক্তন প্রেমিকা ও তাঁর বন্ধুর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর করেছেন মৃতের পরিবারের লোকেরা৷

[খড়দহে সরকারি আবাসনে চলল গুলি, আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সজল দাস৷ বাড়ি সিউড়ির মাঝিগ্রামে৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল সজলের৷ ডায়েরি পাতায় নিজের অভিমান, দুঃথ আর অপমানের কথা লিখে রেখে গিয়েছিলেন তিনি৷ গ্রামেরই একটি মেয়েকে ভালবাসত কলেজ পড়ুয়া ছেলেটি৷ দু’জনের আড়াই বছরের সম্পর্ক৷ কিন্তু, সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরে৷ সজলকে ছেড়ে চলে যায় তাঁর প্রেমিকা৷ সৌরভ মাহারা নামে অন্য এক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় ওই যুবতীর৷ অল্পদিনেই সম্পর্ক গভীর হয়৷ দুঃখ পেলেও ভেঙে পড়েননি সজল৷ বরং প্রেমিকার সঙ্গে বিচ্ছেদকে মেনে নিয়েছিলেন তিনি৷ কিন্তু, দিন কয়েক আগে সজলকে মারধর করে সৌরভ৷ ঘটনাটি যখন প্রাক্তন প্রেমিকাকে জানান তিনি, তখন রীতিমতো অপমানিত হতে হয় ওই যুবককে৷ সেই মানসিক আঘাতটা আর সহ্য করতে পারলেন না৷

পরিবার লোকেদের দাবি, শনিবার রাতে নিজে ঘরেই কীটনাশক খান সজল৷ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি৷ চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনায় শোকের ছায়া সিউড়ি মাঝিগ্রামে৷ সিউড়ি থানায় প্রাক্তন প্রেমিকা ও তাঁর বন্ধুর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার৷ অভিযুক্তরা এখনও অধরা৷

ছবি: বাসুদেব ঘোষ

[দু’দিন কাটলেও কারাকোরাম রেঞ্জে খোঁজ মিলল না পেম্বা শেরপার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.