Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বনগাঁয় জেঠতুতো দাদার যৌন লালসার শিকার বোন, ধৃত অভিযুক্ত

টিভি দেখার অছিলায় ঘরে ঢোকে যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ১৯:৫৭

options
link
বনগাঁয় জেঠতুতো দাদার যৌন লালসার শিকার বোন, ধৃত অভিযুক্ত zoom
ছবি: প্রতীকী

সোমনাথ পাল, বনগাঁ: জেঠতুতো দাদার যৌন লালসার শিকার হতে হল ১৩ বছরের কিশোরীকে। এমনই অভিযোগ উঠেছে গাইঘাটার চণ্ডীগড় গ্রামে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অরূপ তরফদার। বয়স ২৭।

কিশোরীর মা জানান, অভাবের সংসারে পাঁচ সন্তান রয়েছে তাঁর। সন্তানদের মুখে অন্ন জোগাতে তাঁকে ও তাঁর স্বামীকে রোজই কাজে বের হতে হয়। দিনমজুর হিসেবে কাজ করেন তাঁরা। রোজ যা পারিশ্রমিক পান, তাতেই কোনওমতে সংসার চলে। কিশোরী জলেশ্বর হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। অভিযোগ, রবিবার ভাই-বোনের সঙ্গে বাড়িতেই ছিল কিশোরী। টিভি দেখার অছিলায় ঘরে ঢোকে জেঠতুতো দাদা অরূপ। তখনই তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। ভয়ে প্রথমে কাউকে কিছু বলেনি ওই কিশোরী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জামিনে মুক্ত ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী]

কিন্তু নিগ্রহের ফলে অসুস্থ হয়ে পড়ে সে। তখনই বাড়ির লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলে। মেয়ের মুখে সব শুনে সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। সোমবার রাতে অভিযুক্ত অরূপ তরফদারকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারই তাকে আদালতে তোলা হয়। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তার গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

[প্রাক্তন নেত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বিজেপির জেলা সভাপতি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.